ads

শনিবার , ১৫ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মরা কার্তিকের অভাব তাড়িয়েছে ‘বাইশমুঠি’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ

sherpur Pic Baismuthi Dhanস্টাফ রিপোর্টার : শেরপুরে মরা কার্তিকের অভাব তাড়িয়েছে আগাম জাতের বাইশমুঠি ধান। জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় চলছে এখন আগাম জাতের বাইশমুঠি ধান কাটার উৎসব। পাহাড়ী এলাকার বিভিন্ন গ্রামে ওই ধান কাটার উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ফলনও হয়েছে বেশ ভাল। ফলে বাইশমুঠি ধানচাষে মরা কার্তিকের অভাব দূর করার পাশাপাশি পাহাড়ি কৃষকদের রবি শস্য আবাদের অর্থের যোগানও হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় এবার প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বাইশমুঠি ধানের আবাদ হয়েছে। অথচ গত দু’বছর পূর্বে এর আবাদ হয়েছিল প্রায় ২ হাজার হেক্টর জমিতে। চলতি বছর নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ২শ হেক্টর, ঝিনাইগাতী উপজেলায় ৭শ ৩০ হেক্টর ও শ্রীবরদী উপজেলায় ১শ ১০ হেক্টর জমিতে বাইশমুঠি ধানের আবাদ হয়েছে। কৃষকরা জানান, এক সময়ে শেরপুরের সীমান্তবর্তী ৩ টি উপজেলার পাহাড়ী গ্রামগুলোতে মানুষের ঘরে ঘরে অভাব ছিল। ওইসব গ্রামে আমন ধান কাটার পর রবি মৌসুমের আগ পর্যন্ত অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত কোন ফসল ফলানো যেতো না। বর্তমানে ওইসব এলাকার গ্রামগুলোতে বাইশমুঠি ধানের আবাদ হওয়ায় কার্তিকের অভাব দূর হয়েছে। মরা কার্তিকের ছোয়া লাগার আগেই স্থানীয় জাতের ওই নতুন ধান ঘরে তুলতে পারার আনন্দে মাতোয়ারা এলাকার কৃষকরা। বর্তমানে অনাবাদি হয়ে পড়ে থাকা জমিতে মাত্র ৯০ দিন বা ৩ মাসের মধ্যেই আগাম জাতের বাইশমুঠি ধান চাষ করে কৃষকরা রবি শস্য আবাদ করতে পারছে সহজেই। আগাম জাতের বাইশমুঠি ধানের আয় দিয়ে এক দিকে যেমন তাদের অভাব দূর হয়েছে, অন্য দিকে রবি শস্য আবাদের অর্থেরও যোগান হয়েছে।
নালিতাবাড়ীর রূপনারায়নকূরা গ্রামের কৃষক মাহফুজুর রহমান (৪৫) জানান, আগাম জাতের বাইশমুঠি ধানে একর প্রতি ফলনের পরিমাণ ৩৫ থেকে ৪০ মণ। নয়াবিল ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের কৃষাণী মালেকা বেগম (৩৫) জানান, তিনি দুই একর জমিতে বাইশমুঠি ধান আবাদ করেছেন। সে ধান এখন সোনালী আকার ধারণ করেছে। ২ থেকে ৪ দিনের মধ্যে তিনি ধান ঘরে তুলতে পারবেন। পলাশীকুড়া গ্রামের কৃষক সাঈদুর রহমান জানান, আগে কার্তিক মাস আসলেই আমরা আঁতকে উঠতাম। এখন আমরা কার্তিকের মঙ্গার ছোঁয়া বুঝিনা।
কৃষি বিভাগ জানায়, নালিতাবাড়ী উপজেলার তামের গ্রামের আছিমউদ্দিন নামে একজন কৃষক বাইশমুঠি ধানের ১০ কেজি বীজ সংগ্রহ করে প্রথমে নিজের জমিতে আবাদ শুরু করেন। প্রথম অবস্থায় কৃষকরা ওই ধানের প্রতি উৎসাহ না দেখালেও আশ্বিন মাসের শেষ সপ্তাহেই আছিমউদ্দিনের ওই ধান কাটতে দেখে কৌতুহলী হয়ে পড়েন স্থানীয় কৃষকরা। পরে স্থানীয় কৃষকরা আছিমউদ্দিনের কাছ থেকে বাইশমুঠি ধানের বীজ সংগ্রহ করে আবাদে নেমে পড়েন। সে ধানই এখন গোটা জেলায় ছড়িয়ে পড়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, বাইশমুঠি ধান আবাদে সুবিধা হলো কার্তিকের আগেই ওই ধান কাটা যায় এবং অনায়াসে একই জমিতে সরিষা-গম, বোরো ফসল করা যায়। ধানে পোকা-মাকড়ের আক্রমণ কম হয়। খরা থেকে রক্ষা পায় ও সেচ খরচও কম হয়। মৌসুম শুরু হওয়ার আগেই যেহেতু ধান কাটা শুরু হয়, তাই দামও ভাল পাওয়া যায়। এ সব কারণে দিন দিন ওই আগাম জাতের ধান আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। আগামীতে আরও ব্যাপক আকারে ওই আবাদ ছড়িয়ে পড়বে বলে কৃষি বিভাগ আশা করছে।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোঃ আব্দুস সালাম জানান, সীমান্তবর্তী অভাবি মানুষ আগাম জাতের বাইশমুঠি ধান চাষ করে তাদের অভাব দূর করতে পেরেছে। আগাম জাতের ফলনের কারণে ওই ধান চাষ সীমান্ত এলাকায় দিন দিন বেড়েই চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads