শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরের যশাই মোড় বাজারে আগুনে পুড়ে গেছে ১৭টি দোকান ঘর। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ২ টায় শকসার্কিটে থেকে এ এ অগ্নিকান্ডের সূক্রপাত ঘটে বলে জানিয়েছে পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল হক। প্রায় এক ঘন্টাস্থায়ী এক অগ্নিপাতে নিমিশে পুড়ে ছাই হয় স্থানীয় দোকান-পাঠ। ফায়ার সার্ভিস এনে অনকে চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল হক জানান, বাজারের হামিদুলের পান দোকানে ইলেকট্রিক শকসার্কিট থেকে থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে হামিদুল তার দোকানে মোবাইল চার্জ দিয়ে বাড়ী চলে যায়। ভোর রাতে মোবাইল চার্জার অতিরিক্ত হিট হয়ে বিস্ফোরিত হয়ে আগুন লাগে তার দোকানে। পুড়ে গেছে হামিদুলের পান দোকানসহ আশেপাশের ১৭টি দোকানঘর ।
অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানান ওয়ারহাউস ইন্সপেক্টর। তবে প্রায় ১৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ।



















