ads

রবিবার , ৯ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় মহেশাঙ্গণে রাখের ব্রত পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০১৪ ১২:৪৮ অপরাহ্ণ

comilla photo(11)-08-11-14তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিশ্ব মাতৃকার সকল সন্তানের রোগমুক্তিসহ দেশ ও জাতির শান্তি কামনায় বিগত বছরের ন্যায় এবারও কুমিল্লার মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের ব্রত পালন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়দিন শনিবার ১ হাজার ৬ শতাধিক ব্রতী ও হাজারো দর্শণ্যার্থীর উপস্থিতি মিলন মেলায় ররূপ নেয় কুমিল্লা মহেশাঙ্গণ। নিয়মানুসারে ব্রত পালনের আগের দিন নিরামিষ ভোজন করে পরদিন সকালে লোকনাথ বাবার প্রতিকৃতিতে ডাবের জল ও দুধ দিয়ে ¯œান করানো হয়। এর পর সন্ধ্যাবাতির সাথে সাথে ঘিয়ের প্রদীপ, ফুল, বেলপাতা, ধুপকাঠি, মোতবাতি জ্বালিয়ে রাত ৯টা পর্যন্ত বাবার আরাধনা শেষে প্রদীপগুলো জলে (পানিতে) ভাসিয়ে দেওয়া হয়। এর পর ফল-ফলাদি দিয়ে ভোগ নিবেদন করা হয়। পরদিন সকালে বাবার নামে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা হয়। এ উপলক্ষে মহেশাঙ্গণে মেলা বসেছে। এর মধ্যে রয়েছে শিশুদের খেলনা, ধর্মীয় পুস্তক, ভোগের সামগ্রীসহ বাহারি জিনিসপত্র।
শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক জানান- প্রতি বছর কার্তিক মাসের ১৫ তারিখের পর শনিবার ও মঙ্গলবার এ ব্রত করা হয়। আগামি ১১ নভেম্বর মঙ্গলবার ও ১৫ নভেম্বর শনিবার ব্রত পালনের মধ্যদিয়ে শেষ হবে এবছরের ব্রত উৎসব।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads