ads

সোমবার , ৩ নভেম্বর ২০১৪ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের টানা ৪৮ ঘন্টার হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০১৪ ১২:০৯ অপরাহ্ণ

jamayat_logoশ্যামলবাংলা ডেস্ক : দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় আগামী বুধবারও হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে দলের আরেক নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের হরতাল রয়েছে। সেই হিসাবে টানা ৪৮ ঘণ্টা হরতালের ফাঁদে পড়লো দেশ। ৩ নভেম্বর সোমবার বেলা ১১টায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক যুক্ত বিবৃতির মাধ্যমে হরতাল ঘোষণা করেন।
বিবৃতিতে জানানো হয়, আপিল বিভাগে মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে এবং এই মুহূর্তে তার মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

Need Ads