শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুররম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ নভেম্বর শনিবার গভীর রাতে উপজেলার কাকিলাকুড়া সওদাগরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।




