ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাঁসিয়াখালীতে বাগানের কর্মচারী অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি

খবর টি পড়েছেন : ১৮৫
ফাঁসিয়াখালীতে বাগানের কর্মচারী অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : ফাঁসিয়াখালীতে বনায়নের জমি জবর দখলকে কেন্দ্র করে অপহরণ করেছে সাহাবউদ্দিন নামে এক কর্মচারীকে। গত ২০ জুলাই অপরহণ হলেও সাহাবউদ্দিনকে মৃত অথবা জীবিত উদ্ধার করতে কোন তৎপরতা দেখা যাচ্ছে না লামা থানা পুলিশের। এ সুযোগে সন্ত্রাসীরা ওইকর্মচারীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা বাড়ি ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে। এনিয়ে লামা থানায় ৬জনকে অভিযুক্ত করে পৃথক ২টি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ঠান্ডারঝিড়ি স্কুলপাড়া এলাকায় ডেসটিনি ও ব্যক্তি মালিকানাধীন কয়েক কোটি টাকা মূল্যের প্রায় আশি একর বাগান রয়েছে। চকরিয়া পৌরএলাকা ২নং ওয়ার্ডের জালিয়াপাড়া গ্রামের মৃত এখলাস মিয়ার পুত্র সাহাবউদ্দিন ওইএলাকার আবদুল্লাহ চৌধুরীর পুত্র মাহফুজুল হক বাবুলের মালিকাধীন বাগানে সাড়ে তিনবছর ধরে চাকুরী করতেন। ওই সুযোগে ডেসটিনির বনায়ন ও ১১সদস্য বিশিষ্ট মালিকাধীন বনায়নও দেখাশোনা করতেন সাহাবউদ্দিন।
সম্প্রতি জমি মূল্য বেড়ে যাওয়ায় ডেসটিনিরি বাগানসহ ওইবাগানটি প্রায় দেড় কোটি টাকা দিয়ে কিনে নিতে প্রস্তাব দেয় ঢাকার এক ব্যবসায়ি গ্রুপ। এসময় স্থানীয় ফাঁসিয়াখালীর আপ্রুচিং মেম্বার, শফি মেম্বার, শহিদ মেম্বার, কামাল মেম্বার ও বাদশার নেতৃত্বে গত ২০জুলাই বাগান বাড়ি থেকে সাহাব উদ্দিনকে ডেকে এনে কামাল মেম্বারের বাড়িতে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে সাহাব উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের এক মাস পরও সাহাবউদ্দিনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এছাড়াও আপ্রুছিং মেম্বার সাহাব উদ্দিন থেকে জমি ক্রয়ের ১লাখ ৮০ হাজার টাকার মধ্যে ৩০হাজার টাকা পরিশোধ করলেও আরো ১লাখ ৫০হাজার টাকা চুক্তি মুলে পাওনা রয়েছে।
স্বামীকে গুম কিংবা অপহরণের অভিযোগে সেনাবাহিনীর স্থানীয় ইয়াংছা জোন কমান্ডারকে অবহিত করে লামা থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী আনোয়ারা বেগম (২৩)। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আসামীদের নির্দেশে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আলমগীর ও নুরুল আবছারের নেতৃত্বে ঈদের দিন ২৯জুলাই দুপুর ২টায় বাড়িতে ঢুকে বাদী স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা চালিয়ে হত্যার চেষ্টায় রক্তাক্ত জখম করে বসতঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে লামা থানার অপারেশন অফিসার জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আহত আনোয়ারাকে উদ্ধার করে ও স্থানীয়দের সহায়তায় চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী ও অপহরণকারী সন্ত্রাসীরা লামা থানার ওসি সহ পুলিশ কর্মকর্তাদের কাছে সাহাবউদ্দিনকে অন্যত্র সরিয়ে রাখার বিষয়টি স্বীকার করলেও কখন উদ্ধার হবে কোন লিখিত স্ট্যাম্প অদ্যাবধি দেয়নি। বর্তমানে অসহায় স্ত্রী ৩সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এনিয়ে স্ত্রী বাদী হয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে গত ১৩ আগষ্ট থানায় আরো একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগ উঠেছে, মরহুম আবদুল্লাহ চৌধুরী গংয়ের মালিকানাধীন ২৮একর জমি থাকলেও দখলে নেয়ার চেষ্টা করছে প্রায় ১শত একর। এলাকায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জবর দখলে মেতে উঠেছে। এমনকি অসহায় সাহাব উদ্দিনের স্ত্রী-সন্তানদেরও অপহরণ করে প্রাণে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এসবের পেছনে লামা থানা পুলিশের ইন্ধন রয়েছে বলে সূত্রে জানা গেছে।

চকরিয়ায় ডাকাত সর্দারের আত্মসমর্পণ

Shamol Bangla Ads

চকরিয়ায় নাছির উদ্দিন (৩৪) নামে এক ডাকাত সর্দার আদালতে আত্মসমর্পন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে আত্মসমর্পণ করেন পুলিশের তালিকাভুক্ত এ ডাকাত সর্দার। আত্মসমর্পণের পর আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ডাকাত নাছির উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা জোয়াইজ্জ্যা পাড়া গ্রামের মোহাম্মদ আইয়ুবের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশের তালিকাভুক্ত ডাকাত সর্দার নাছিরকে গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কয়েকদফা সম্ভাব্য আস্তানায় অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানের মুখে অবশেষে দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করেন ডাকাত সর্দার নাছির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবীগঞ্জে গৃহপরিচারিকা হত্যার অভিযোগে থানায় মামলা পরবর্তী সংবাদ মেহেরপুরে ৩ মাদকসেবী আটক