পীরগঞ্জ (রংপুর) থেকে আব্দুল করিম সরকার : রংপুরের পীরগঞ্জে ভিক্ষাবৃত্তিতে জমজ দুই প্রতিবন্ধি ভাই হুইল চেয়ারের অভাবে হাতের মধ্যে কড়া ফেলেছেন।

জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের মৃত আফার উদ্দিনের তিন পুত্র ও ২ জন মেয়ের মধ্যে ২ জন জমজ প্রতিবন্ধি ছেলে জন্মগ্রহন করেন। পরিবারে আর্থিক অস্বচ্ছলতার দরুন জমজ দুই ভাই ভিক্ষাবৃত্তিতে নেমেছে। দুই ভাইয়ের পা না থাকলেও প্রতিদিন পাকা রাস্তার উপড় দিয়ে হাতের সাহায্যে উপজেলার বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে ছোট থেকেই, এরা দুই ভাই নেমেছেন। হাতের দিকে তাকালে যে কারও ভয়ে গা শিহরে উঠবে। অজ্ঞাত এই রোগে করুন অবস্থা এদের দুই ভাইয়ের। চল্লিশ উর্দ্ধো এক ভাইয়ের নাম বাসেদ আলী অন্যজন তাজুল ইসলাম। সম্প্রতি দৈনিক যুগের আলো, শ্যামল বাংলা, বজ্রকন্ঠ সহ বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম দয়া পরবশ হয়ে ছোট ভাই তাজুলকে একটি ভ্যান কিনে দিয়েছেন। যাতে সে ভ্যানটি ভাড়া দিয়ে চলতে পারে। এবং ভিক্ষা করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। বর্তমানে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে বড় ভাই বাসেদ আলী। তার হুইল চেয়ার ছাড়া সম্পুর্ন হাত অথবা পা কেটে ফেলতে হতে পারে। কারন পুরো হাতে পায়ে তার ঘা গিজ গিজ করছে। তার উপর মাটির সাথে ধুলা বালির সাথে প্রতিনিয়ত চলাচলে অবস্থা অত্যন্ত করুন হয়ে দাড়িয়েছে। বাসেদ আলী সমাজের দানশীল ব্যক্তিদের নিকট থেকে হাত দিয়ে চালিত একটি হুইল চেয়ারের জন্য সকলের কাছে আবেদন করেছে।খুব শিঘ্রই এ ব্যাপারে দানশীল ব্যক্তিদের নিকট থেকে যে কেউ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের।
আজ পীরগঞ্জে যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন

লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই এ স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে সকাল ৯ টায় বর্ন্যাঢ্য র্যালী, সকাল ১০টায় আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদ বিতরন অনুষ্ঠিত হবে। গৃহিত সকল কর্মসূচীতে ন্যাশনাল সার্ভিস কর্মী, যুব, শিক্ষার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা আবুল কালাম আজাদ খাঁন সকলকে আহ্বান জানিয়েছেন।
পীরগঞ্জে ৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার
রংপুরের পীরগঞ্জে ৮০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আনোয়ারুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে খালাশপীর- রংপুর সড়কের কাদিরাবাদ বনবীট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধায় মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) ও টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত.আনিছার রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৫) ৮০ বোতল ফেন্সিডিল সহ পুলিশ হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত দু’জনের শরীরে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ও অপরজনের নিকট ৩০ বোতল মোট ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি ইসরাফিল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ওই ২ ব্যক্তির নিকট থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উল্লেখ্য ওসি ইসরাফিল ইসলাম যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি অভিযানের মাধ্যমে মাদক বিক্রেতাকে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।




