ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ৪ বখাটেকে গণধোলাই, পুলিশে সোপর্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৮, ২০১৪ ২:১৭ অপরাহ্ণ
ছাতকে ৪ বখাটেকে গণধোলাই, পুলিশে সোপর্দ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ইভটিজিংয়ের অভিযোগে ৪বখাটেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার বিকেলে ইসলামপুর ইউনিয়নের রংপুর মাদ্রাসার ছাত্রীর সাথে ইভটিজিংয়ের সময় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলো, নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় গ্রামের মৃত আবু তালেবের পুত্র রফিকুল ইসলাম (২৬), একই গ্রামের আক্কেল আলীর পুত্র নিজাম উদ্দিন (২৫), মানিকপুর গ্রামের মৃত গাজী মিয়ার পুত্র দুলাল মিয়া (২৬) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের প্রতাবেরগাঁও গ্রামের নেকদিল আলীর পুত্র দিলোয়ার হোসেন (৩০)। দোয়ারাবাজারের মাইজখলা গ্রামের মাদ্রাসা পড়–য়া ছাত্রী ছাতকের রংপুর মাদ্রাসায় আসা-যাওয়া করার পথে এসব বখাটেরা নানাভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উত্যক্ত করার সময় জনতা ৪বখাটে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। এ ঘটনায় ছাত্রীর পিতা বখাটেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড.সুফি আলম সোহেল জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Shamol Bangla Ads

ছাতকে ফের প্রবাসীর বাড়িতে ডাকাতি

ছাতকে সিরিজ ডাকাতির তৃতীয় দিনে আবোরো সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৪লক্ষাধিক টাকার মালামাল লুট ও ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কালা মিয়া (৩৫) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত রোববার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, রাজাপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র সৌদি আরব প্রবাসী কালা মিয়ার বাড়িতে ১০-১৫জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড়লক্ষ টাকা, সাড়ে ৩ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকার দেশী-বিদেশী শাড়ীসহ ৪লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় গৃহকর্তা কালা মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে আশংকাজনক অবস্থায় তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত শনিবার রাতে ছাতক ইউনিয়নের মধুকুনি-বকিরপার গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বাহার মিয়া ও কবির মিয়ার বাড়ি ও শুক্রবার রাতে কালারুকা ইউনিয়নের উদয়পুর গ্রামের হারিছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল সোমবার দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। এ ব্যাপারে ছাতক থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। জানাযায়, পৌরসভার কোর্ট রোড এলাকার সুমীম মিয়া ও ময়নুল মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। ঘটনায় দু’পক্ষে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে গুরুতর আহত সুমীম মিয়ার অন্তঃস্বত্ত্বা স্ত্রী রোমেনা বেগম (২৫)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমীম মিয়া (২৭), মায়ারুন বেগম (৪৫), জীবন মিয়া (১৪), রোকেয়া বেগম (৫০)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সুমীম মিয়া বাদী হয়ে ময়নুল মিয়া, মোহন মিয়া, আলমগীর, বুলি বেগম, মনি বেগমকে আসামী করে ছাতক থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

ছাতকে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-
সরকারের জুলুম-নির্যাতনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে
মিজান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেছেন, সরকারের জুলুম-নির্যাতনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনসহ সর্বস্তরে দলীয়করন ও স্বৈরশাসনের মাধ্যমে সরকার দেশে নিজেদের আসন পাকাপুক্ত করার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের এ স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবেনা। দেশবাসী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করবে- ইনশাআল¬াহ। গতকাল সোমবার বিকেলে যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে ট্রাফিক পয়েন্টে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ছদরুল আমীন সোহানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদ আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা নুরুল হক, আলতাব আলী, ইব্রাহিম আলী রাসেল, ছালেহ আহমদ, হারুন মিয়া, মাহফুজুর রহমান ছালিক, শফিক আহমদ, মানিক মিয়া, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, রাকিব আলী, শমছু মিয়া, কয়েছ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, ফরিদ মিয়া, সৈয়দ মুনসুর আলী, জিল¬ুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, আশরাফুল আলম খেলন, যুবদল নেতা সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ, মানিক মিয়া, রইছ উদ্দিন রানা, ছায়েম আহমদ, ছাদিক আহমদ, এমদাদুর রহমান ইমদাদ, ছাত্রদল নেতা জসিম উদ্দিন সালমান, হেলাল আহমদ, সেলিম আহমদ প্রমুখ। মিছিলটি পুরান কাষ্টমস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

Need Ads