ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

খবর টি পড়েছেন : ২১৮
কুমিল্লায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকা থেকে সোমবার মধ্যরাতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

Shamol Bangla Ads

কোতয়ালী থানা সূত্রে জানায়, গত সোমবার মধ্যরাতে কোতয়ালী থানা’র এস.আই ধর্মেন্দু দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে কুমিল্লা মহানগরীর ঝাউতলাস্থ ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের গলি থেকে কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ভন্ডগ্র“পের ৩জনকে চাপাতি, রামদাসহ ৩জনকে আটক করে। পরবর্তীতে আটককৃত সোহেল রানা ও আনোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদে তাঁদের স্বীকারোক্তি/কথিতমতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা মহানগরীর ঝাউতলাস্থ ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের গলি কাজী মো: আশ্রাফ আলীর পরিত্যক্ত ঘর থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের আ: মজিদের ছেলে সোহেল রানা ওরফে সাদা (১৮), নগরীর দৌলতপুর ছায়া বিতাণের দেলোয়ার হোসেন এর ছেলে আনোয়ার হোসেন রানা ও রাণীর বাজার এলাকার নেপাল সরকারের ছেলে রনি চন্দ্র সরকার (২০)।
এ ব্যাপারে কোতয়ালী থানার এস.আই ধর্মেন্দু দাস এ প্রতিনিধিকে জানান- গত সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে নগরীর ঝাউতলাস্থ ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের গলি থেকে কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ভন্ডগ্র“পের ৩জনকে চাপাতি, রামদাসহ ৩জনকে আটক করে। পরবর্তীতে আটককৃত সোহেল রানা (সাদা) ও আনোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদে তাঁদের স্বীকারোক্তি/কথিতমতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওই একই এলাকার কাজী মো: আশ্রাফ আলীর পরিত্যক্ত ঘর থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, নিউজ লেখা পর্যন্ত এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কুমিল্লায় বিজিবি‘র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

Shamol Bangla Ads

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর রাত ১২টায় হাবিলদার মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া এর নেতৃত্বে খারেরা’র কটেশ্বর মাজার এলাকায় অভিযান চালিয়ে ২শ’ ৫৭টি উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি। অন্য আরেকটি অভিযানে গত ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টায় সুবেদার মোঃ শওকত আলীর নেতৃত্বে বিরাহিমপুর (শালবাগান) এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ১শ’ ৯ বোতল, বিয়ার ৪৯ বোতল, ফেন্সিডিল ৮ বোতল, গাঁজা ২ কেজি, থ্রীপিছ ৯৪টি, জিরা ৮ কেজি, চা পাতা ৪ কেজি, বর্নভিটা ৪টি, হোমিও ঔষধ ১২ বোতল, কোদাল ৮টি এবং ৫শ’ ২০ কেজি দেশীয় আলু পরিত্যক্ত অবস্থায় আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার বিভিন্ন এলাকায় বিজিবি একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামালসহ ১জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা পরবর্তী সংবাদ শেরপুরে জেলা শিবির সভাপতি ২ দিনের রিমান্ডে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads