ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে অসাংবিধানিক সরকার থাকতো : জামালপুরে নাসিম

খবর টি পড়েছেন : ১৯০
৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে অসাংবিধানিক সরকার থাকতো : জামালপুরে নাসিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nasim-Jamalpurদেলোয়ার হোসেন, জামালপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন না হতো তাহলে আজ দেশে অসাংবিধানিক একটি অবৈধ সরকার ক্ষমতায় থাকতো। নির্বাচন হওয়ায় গণতন্ত্র রক্ষা পেয়েছে। দেশে একটি বৈধ সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকারকে বিশ্ব নেতৃবৃন্দ স্বীকৃতও দিয়েছে¬। তিনি ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা রাখেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকীর জবাবে বলেন, তিনি আন্দোলনে যেতে ভয় পান তাই ভাড়া করা লোকদের দিয়ে হরতালের ডাক দেন। কিন্তু ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করে এ সরকারকে হঠানো সম্ভব নয়। তিনি বলেন, যারা খুনীদের মদদ দেয় তাদের সাথে আলোচনা বৈঠক হতে পারে না। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ শেষে ২০১৯ সালে নির্বাচন হবে। তার একদিন আগে নির্বাচনের কোন সুযোগ নেই।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে অধিবেশনের দ্বিতীয়ার্থে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছানোয়ার হোসেন বাদশা সভাপতি ও অধ্যাপক হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতু দুর্নীতি মামলায় সাবেক সচিবসহ ৭ জনকে… পরবর্তী সংবাদ ব্রাজিলে দিলমা রুসেফ প্রেসিডেন্ট পুন:নির্বাচিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads