ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে ঢিলেঢালা হরতাল চলছে

খবর টি পড়েছেন : ১৭৫
সারাদেশে ঢিলেঢালা হরতাল চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Dhakaশ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে সম্মিলিত ইসলামী দলের সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকাল ৬টায় হরতাল শুরুর পর রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনাসহ দেশের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ওই হরতালের ডাক দেয় সম্মিলিত ইসলামী দলগুলো।
এদিকে রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন রুটে টাউন সার্ভিসের বাস চলাচল করছে। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। অবশ্য এর আগে কোন হরতালে রাজধানীতে বাস চললেও ৩ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন গাড়ি চলাচল করেনি।দেশের নৌ ও রেলপথেও চলাচল স্বাভাবিক রয়েছে। সদরঘাট থেকে বেশকিছু লঞ্চ সকালে বিভিন্ন গন্তব্যে রওনা হয়ে গেছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বিএনপি, জামায়াতে ইসলামী হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। এছাড়াও শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টসহ (এনডিএফ) বেশকিছু ইসলামী সংগঠনও হরতালে সমর্থন জানিয়েছে।
হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশও তৎপর রয়েছে। হরতালকারীরা চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, বোমাবাজি, যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হরতালের সমর্থনে সকালে রাজধানীতে ইসলামপন্থি দলগুলোর পিকেটারদের তেমন তৎপরতা চোখে পড়েনি। সকালে মিরপুরের পল্লবী ও পুরান ঢাকার দুই একটি স্থানে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে ইসলামী দলগুলোর কর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দেয়। হরতালের প্রতি জামায়াত সমর্থন দেয়ায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সন্ধ্যায় রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকার ও আওয়ামী লীগ যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই ইস্যুতে হরতাল ডাকার কোন যৌক্তিকতা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এ দেশের মানুষের সেবা করার জন্যই শেখ হাসিনা… পরবর্তী সংবাদ নকলায় কৃষকদের মাঝে কৃষিমন্ত্রীর বীজ ও সার বিতরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads