ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভায়াডাঙ্গা ইসলামী মহাসম্মেলনে পররাষ্ট্র সচিব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ

DSC00603এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন ভায়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার উদ্যোগে ২৪ অক্টোবর ঐতিহ্যবাহী ভায়াডাঙ্গা ঈদগাহ ময়দানে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত ৯টায় প্রথম পর্বে ডাঃ আলহাজ্ব মাওঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার পারভেজ’র উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমুদ্র বিষেশজ্ঞ ও বর্তমান সরকারের পররাষ্ট্র সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স) রিয়ার এ্যাডমিরাল (অবঃ) মোঃ খুরশেদ আলম। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহবায়ক আশরাফ হোসেন খোকা, সাবেক সাংসদ ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মহসিনুল বারী রুমি, বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রাপ্ত রাণীশিমুল পাইলট ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, এম.এ মোনায়েম প্রমুখ।

Shamol Bangla Ads

দ্বিতীয় পর্বে বিশিষ্ট আলেমদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন আলহাজ্ব মাওঃ আব্দুল্লাহ আল আমিন, রাজধানীর ডেমরার মাগরাকুল জামে মসজিদের ঈমাম ও খতীব মাসুদুর রহমান সাহেব প্রমূখ আলকুরআন ও হাদীসের আলোকে দীর্ঘ ওয়াজ ফরমান। এ সময় দলমত নিবিশেষে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-শিশু উপস্থিত থেকে মহান সৃষ্টিকর্তা ও তার প্রিয় নবীর দীক্ষা শ্রবন করেন। প্রধান অতিথি সমুদ্র প্রেক্ষাপটে মহান স্রষ্টার রহস্য ব্যাখ্যা করেন এবং আরও বলেন- মানবজাতির উভয়কালের শান্তি একমাত্র ইসলামে নিহিত। সুন্দর জীবন প্রতিষ্ঠায় আল্লাহর কৃপার বিকল্প নেই। তাই মানবজাতির পূর্নাঙ্গ জীবন বিধান কুরআন আর হাদীসের চর্চা করতে হবে সকলকে। ঈমান আকিদা না থাকলে মানুষের মূল্য নেই। সৎ কর্মের মাধ্যমে মরতে হলে পাপ মুক্ত হয়ে মরতে পারলেই স্বার্থক মৃত্যু হবে। মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে সহযোগীতার হাত প্রসারিত করার আশ্বাস দিয়ে সকলকে সহযোগীতার হাত প্রসার করারও আহ্বান জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads