ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাংনীতে দাফনের সাড়ে আট মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

খবর টি পড়েছেন : ১৯৮
গাংনীতে দাফনের সাড়ে আট মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে সাড়ে আট মাস পর নিয়ামত আলী নামের এক বৃদ্ধের মৃতদেহ’র কঙ্কাল কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এর তত্বাবধানে কবর থেকে লাশ উত্তোলন করেন সিআইডি পুলিশের একটি টীম। এর আগে সিআইডি পুলিশের উপপরিদর্শক আব্দুর রহিম নিয়ামত আলীর লাশের ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনের অনুমতি প্রদান করেন। গতকাল শনিবার দুপুরে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, চলতি বছরের ৪ ফেব্রুয়ারী হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল বারীর পুত্র বৃদ্ধ নিয়ামত আলীর মৃতদেহ ওই গ্রামের ডোবার মাঠ এলাকায় জনৈক আব্দুল কুদ্দুছের কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেন। এবং গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়। যার নং -৩/১৪।
পরবর্তিতে নিয়ামত আলীর সৌদি প্রবাসী ছেলে ফরিদ আলী দেশে ফিরে গত ১৪/০৫/১৪ ইং তারিখে তার বাবাকে হত্যার অভিযোগে চাচাতো ভাই আব্দুর রশিদ মোল্লা, রুহুল আমীন মোল্লা, আশরাফুল আলম মোল্লা মোশাররফ হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে মেহেরপুর সিনিয়র জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দায়ের করেন। যার নং ৬৫/১৪ ইং। সিনিয়র জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট পিটিশনটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
সিআইডি’র উপপরিদর্শক আব্দুর রহিম মামলাটি তদন্ত করে এটি হত্যাকান্ড হিসেবে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। বিজ্ঞ আদালত এটিকে হত্যা মামলা হিসেবে রুজুর আদেশ দেন। পরে এটি হত্যকান্ড হিসেবে মামলা হয়। যার নং জিআর ৯৭/১৪, তারিখ ২৩/০৫/১৪ ইং। এ আদেশ প্রাপ্ত হয়ে গাংনী থানা পুলিশ একটি মামলা দায়ের করেন। যার নং ২৩/১৪, তারিখ ২৩/০৫/১৪ ইং ধারা ৩০২/৩৪ প্যানাল কোর্ড। একই আদেশে লাশ উত্তোলন করতে সিভিল সার্জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ, ও গাংনী থানাকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজের নেতৃত্বে একটি টীম নিয়ামত আলীর কঙ্কাল উদ্ধার করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, ফাতেমাতুজ্জোহুরা, সিআইডি’র পরিদর্শক আফাজ উদ্দীন, উপপরিদর্শক আব্দুর রহিম, গাংনী থানার বামন্দী পুলিশ ক্যাম্পের আইসি আনোয়ার হোসেন, মেহেরপুর জজকোর্টের অ্যাডভোকেট একেএম শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শেখ রাসেলের ৫০তম জন্ম দিনে ছাত্রলীগের আলোচনা সভা ও র‌্যালি

মেহের আমজাদ, মেহেরপুর : শেখ রাসেলের ৫০তম জন্ম দিন উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি করেছে সরকারি কলেজ ছাত্রলীগ।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, ছাত্রলীগ নেতা বখতিয়ার হোসেন, রাজন, তরিকুল ইসলাম, ইউনুচ আলী, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল।
পরে কলেজ ছাত্র লীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

গাংনীতে ৮০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনীতে ৮০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ শামীম হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের আব্দুল মালেকের পুত্র। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া রোডের বামন্দী ইট ভাটার কাছে একটি মোটরসাইকেল ও ৮০ বোতল ফেনসিডিলসহ শামীমকে আটক করে বামন্দী পুলিশ ক্যাস্পের সদস্যরা।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আনোয়ার হোসেন জানান, বামন্দী থেকে ওলিনগর গ্রামের দিকে মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ইট ভাটার কাছে অভিযান চালানো হয়। সন্দেহভাজন ভাবে মোটরসাইকেল আরোহী শামীমকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলের পিছনে রাখা বস্তার মধ্যে থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে গাংনী থানায় একটি মামলা হয়েছে।

গাংনী পুলিশের অভিযানে অস্ত্র ও বোমাসহ দু’ডাকাত আটক

মেহেরপুরের গাংনী থানা পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বোমাসহ ইমরান হোসেন ওরফে ইংরেজ (২৫) এবং আব্দুল কুদ্দুছ (৩৫) নামের ডাকাত দলের দু’সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাত আব্দুল কুদ্দুছকে কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলার পারগোয়ালগ্রাম থেকে ও ইংরেজকে গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রাম থেকে আটক করে গাংনী থানা পুলিশ। এসময় ইংরেজ’র কাছ থেকে একটি হাতবোমা ও একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আটককৃত দু’জনেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। কয়েকটি ডাকাতির সাথে তারা জড়িত আছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে মহাম্মদপুর গ্রামের নাহারুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতরা নাহারুল ইসলামের বাড়িতে ডাকাতি করার সময় নাহারুলের স্ত্রী রওশনারা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।এ ঘটনায় ইংরেজকে সন্দেহজনক ভাবে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে, সে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক আব্দুল কুদ্দুছকে দৌলতপুরের পারগোয়াল গ্রামে তার বেয়াই বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুজিবনগর থেকে মদ ও টিভি’র কার্বন ফ্লিম রেজিস্টার আটক

মেহেরপুরের মুজিবনগর বিওপি’র বিজিবি গতকাল শনিবার ভোরে উপজেলা নাজিরাকোনা গ্রামের মাঠ হতে ভারতীয় মদ ও টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোর ৪ টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা গ্রামের মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ এবং ৫ হাজারটি টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার আটক করেন। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।

মেহেরপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মেহেরপুর পুলিশ শহরের শেখপাড়া থেকে তৌহিদ খান (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দিকে আটক করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) তরিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে শহরের শেখপাড়ার একটি চায়ের দোকান থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি তৌহিদকে আটক করে থানায় নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ নারী আটক পরবর্তী সংবাদ প্রেমের সম্পর্কের জের : পাবনায় কলেজ ছাত্রকে পিটিয়ে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads