ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর গারো পাহাড়ে পানির তীব্র সংকট

খবর টি পড়েছেন : ২০৭
শ্রীবরদীর গারো পাহাড়ে পানির তীব্র সংকট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur garo paharরেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : পানির অপর নাম জীবন। শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের আদিবাসী গ্রামগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানীয়জলের অভাব মেটাতে তারা পাহাড়ের ঝরনার বালি ও ময়লাযুক্ত পানি সংগ্রহ করছে। এতে এলাকায় ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত রোগ লেগেই আছে। ক্রমেই ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় তাদের টিউবওয়েল আর গভীর নলকুপগুলোতে এখন আর পানি আসছেনা। ফলে পানির সংকট বেড়েই চলছে।

Shamol Bangla Ads

শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে প্রায় ২০টি গ্রামে আদিবাসীদের বসবাস। ওদের বেশিরভাগ বাড়ি ঘর টিলার ওপরে। সম্প্রতি দিঘলাকোনা, গারপাড়া, সোমনাথপাড়া ও হারিয়াকোনা গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিঘলাকোনার বাসন্তী মারাক, স্নিগ্ধা বানোয়ারীসহ অনেকে জানান, তাদের টিউবওয়েলগুলো কাজে আসছে না। তাই টিলার ওপর থেকে নেমে ঝরনার বালি ও ময়লাযুক্ত পানি খাবার জন্য নিতে হচ্ছে। অথচ ওই পানিতে গরু গোসল করানো হচ্ছে। কাপড় কাচাঁ হচ্ছে। এরপরও ঝরনার পানি এখন একমাত্র ভরসা। বেসরকারি সংস্থা কারিতাসের আইসিডিপি প্রকল্পের এক জরিপে জানা যায়, দিঘলাকোনা, গারপাড়া, সোমনাথপাড়া ও হারিয়াকোনা গ্রামগুলো পাশাপাশি। এসব গ্রামে প্রায় সাড়ে ৩শ পরিবার বসবাস করে। প্রায় বাড়িতেই টিউবওয়েল রয়েছে। কিন্তু কোনো টিউবওয়েলে পানি আসেনা। তাই তাদের ঝরনার পানি পান করতে হচ্ছে।
আদিবাসী সংগঠন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সূশীল নকরেক বলেন, ভূগর্ভে পানির স্তর নিচে নেমেছে। তাই এখন আর টিউবওয়েলগুলোতে পানি আসছে না। এমনকি গভীর নলকূপগুলোও কাজে আসছেনা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
শ্রীবরদী উপজেলা পানি উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াহাব বলেন, আমাদের এলাকায় প্রতি বছর আশংকাজনকহারে ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর প্রভাব পাহাড়ি এলাকাতে বেশি। তবে শুকনো মৌসুমে এর প্রভাব তীব্র আকার ধারন করে। তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে স্যানিটেশন দিবস পালিত পরবর্তী সংবাদ মহাদেবপুরে বিস্তীর্ণ মাঠে হলুদের মেলা : বাম্পার ফলনের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads