ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ড. পিয়াস করিম স্মরণে বগুড়ায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৮, ২০১৪ ৮:১২ অপরাহ্ণ

Bogra dr. Piash karim pic 18-10-14বগুড়া প্রতিনিধি : টেলিভিশন দর্শক ফোরাম বগুড়া’র উদ্যোগে টেলিভিশন টক-শো’র জনপ্রিয় আলোচক, নির্ভিক বাকযোদ্ধা ড. পিয়াস করিম স্মরণে নাগরিক শোক সভা আজ শনিবার বিকেলে স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্বে ও টেলিভিশন দর্শক ফোরাম বগুড়া’র আহ্বায়ক সাংবাদিক মোস্তফা মোঘলের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া এ্যাডভোকেটস্ বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান। আলোচনায় অংশগ্রহন করেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক খন্দকার আব্দুর রহীম হিরু, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইতিহাস গবেষক আব্দুর রহীম বগ্রা, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি মহসিন আলী রাজু, বগুড়া সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তফা কামাল, দৈনিক সাতমাথা’র নির্বাহী সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া সংস্কৃতিকেন্দ্রের সাধারন সম্পাদক আবুল কাসেম আমিন, বগুড়া লেখক ফোরামের সভাপতি কবি এ কে আজাদ, বগুড়া নজরুল গবেষনা পরিষদের সভাপতি ডাঃ আব্দুস সামাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট কলাম লেখক ডাঃ মাহমুদুন্নবী শামীম, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক কবি প্রতীক ওমর, সাংগঠনিক সম্পাদক মিন্টু মার্স, টেলিভিশন দর্শক ফোরাম বগুড়া’র সদস্য সচিব কবি হাসান রুহুল প্রমূখ। মুক্তচিন্তার সাংবাদিক, পেশাজীবিসহ বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শোক সভায় ড. পিয়াস করিমের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে সম্প্রতি দেশের ৯ জন বিশিষ্ট সাংবাদিক-বুদ্ধিজীবিকে কেন্দ্রিয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষনার তীব্র নিন্দা জানিয়ে বগুড়ায় তাদের বীরোচিত সংবর্ধনা প্রদানের ঘোষনা দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!