ঠাকুরগাঁও প্রতিনিধি : জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিবকে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ) এর পরিচালক সদস্য পদে নিয়োগ দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএডিসির কৃষি বিদ কর্মকর্তারা লাগাতার কর্ম বিরতি পালন করছে।

২১ সেপ্টেম্বর থেকে বিএডিসি কৃষিবিদ সমিতির ডাকে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্ম বিরতি পালন করছেন তারা। সংশ্লিষ্টদের কর্ম বিরতিতে স্ব-শাসিত সরকারি এই সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে রবি মৌসুমের বীজ সরবরাহ বিঘœ ঘটায় কৃষকরা ভোগান্তিতে পড়েছে। সোমবার সদর উপজেলার আউলিয়া পুর কচুবাড়ি গ্রামের কৃষক আব্দুল মান্নান আলু বীজের জন্য বিএডিসিতে সকাল থেকে অপেক্ষা করছিলেন। কিন্তু কর্মকর্তাদের কর্মবিরতির কারনে বীজ নিতে পারেন নি তিনি। একই দুভোগে শিকার এলাকার শত শত কৃষক।
সমিতির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক মুকসুদ আলম খান মুকুট জানান, জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্ম সূচি চালিয়ে যাবেন। এ কর্মসূচি ঠাকুরগাঁও সহ সব জেলায় পালিত হচ্ছে।
বিএডিসি সূত্রে জানা গেছে ৩২ বছর ধরে এই পদে বিএডিসির কৃষিবিদরা দায়িত্ব পালন করছেন।
আকস্মিক ভাবে গত ৩ সেপ্টেম্বর জণ প্রশাসন মন্ত্রানালয় একজন এক জন যুগ্ম সচিবকে বিএডিসির বীজ ও উদ্যান শাখায় সদস্য পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিএডিসির কৃষিবিদরা আন্দোলনের ডাক দিয়েছে।




