সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় বিষ পানে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে ওই ঘটনা ঘটে।

সুত্র জানায়, উপজেলার পার্শ্ববর্তি শিকদারহাট শফিউদ্দিন টেকনিক্যাল কলেজের এইচএসসির ছাত্রী মোর্শেদা (২১) রবিবার সকালে নিজ ঘরে বসে বিষ পান করলে স্বজনরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়না তদন্তের জন্য ভান্ডারিয়া থানা পুলিশ জেলা মর্গে পাঠিয়েছে। মোর্শেদা পার্শ্ববর্তি কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের আয়উব আলীর বেপারীর মেয়ে।




