ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যৌন উত্তেজক ঔষধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর সাজা : ৬ লাখ টাকার ঔষধ ধ্বংস

খবর টি পড়েছেন : ২২৫
নকলায় যৌন উত্তেজক ঔষধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর সাজা : ৬ লাখ টাকার ঔষধ ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nakla Picস্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় ঔষধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে র‌্যাব-১৪। ১৩ অক্টোবর সোমবার বিকেলে নকলা শহরের উত্তর বাজারের দু’টি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। মেডিসিন কর্ণারের মালিক কামরুল হাসান লিটুকে (৪২) ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং মির্জা মেডিকেল হলের মালিক মির্জা জাহাঙ্গীরকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

র‌্যাব ১৪’র স্কোয়ার্ড কমান্ডার মোঃ যুবরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। পরে ওই দুই প্রতিষ্ঠানের মালিককে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক নকলার ইউএনও আবুল কালাম আজাদ তাদের সাজা প্রদান করেন।
নকলা ইউএনও আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজা ঘোষনার পর সকলের উপস্থিতিতে নিষিদ্ধ ঔষধ পুড়িয়ে ফেলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সংবাদ দিনাজপুরের সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads