ads

রবিবার , ১২ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাষা সৈনিক মতিন স্মরণে কেশবপুর প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮৫
ভাষা সৈনিক মতিন স্মরণে কেশবপুর প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর (যশোর) প্রতিনিধি : ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের উদ্যাগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী,সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী, নুরুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, মশিউর রহমান,তন্ময় মিত্র বাপী, মশিয়ার রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ । আলোচনার শুরুত্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরাবতা পালন করা হয়। আলোচকরা বলেন, ৫২ ভাষা আন্দোলনের চেতনায় ৭১ এর স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা অর্জণ হয়েছে। জীবনের শেষ মুহুর্ত্বে তিনি দেশকে নিয়ে ভেবে গেছেন। মানুষের মাঝে নিজ দেহাবশেষ বিলিয়ে দিয়েছেন। তিনি কোটি বাঙ্গালীর হৃদয়ের মনিকোঠায় থাকবেন ।

Shamol Bangla Ads

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আহত মেধাবী ছাত্র সঞ্জীবের মৃত্যু

যশোরের কেশবপুরে ঈদের আগের দিন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ঢাকা ষ্টাম ফোর্ড ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সঞ্জীব দাস (২১)১০দিন ধরে ঢাকা মিডফোর্ড হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রোববার ভোরে মৃত্যু বরণ করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে উপজেলার সুজাপুর গ্রামের সুভাষ দাসের ছেলে। ঢাকা ষ্টাম ফোর্ড ইউনিভার্সিটির আইন বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্র সঞ্জিব দাস। রোববার সন্ধ্যায় কেশবপুর কুঠিবাড়ি মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

কেশবপুরে দু মাদক ব্যবসায়ী আটক

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, শনিবার রাতে মাদক বিরোধী অভিযানে উপজেলার মধ্যকুল গ্রামের সুধির সাহার ছেলে সাধন সাহা(৪৮) ও আলতাপোল গ্রামের মৃত ইসমাইল মোড়লের ছেলে ইজাজুল হক(৫০)কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কয়েকটি মামলা রয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোমস্তাপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি ধাওয়া-পাল্টা ধাওয়া পরবর্তী সংবাদ ঝিনাইদহে ১১ দিন ধরে এক সেনা সদস্য নিখোঁজ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads