ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহার সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি’র জোরালো টহল

খবর টি পড়েছেন : ১৮৬
সাপাহার সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি’র জোরালো টহল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা ও কলমুডাঙ্গা সীমান্ত এলাকা কোরবাণীর পশুর চামড়া সহ সকল প্রকার চোরাচালান কর্মকান্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ১৪ ব্যাটালিয়নের আদাতলা ও কলমুডাঙ্গা সীমান্তে নিয়োজিত বিজিবি’র জোয়ানগণ বিরামহীন ভাবে দায়ীত্ব পালন করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোঃ ইকবাল আখতার এর সঠিক নির্দেশনায় আদাতলা ও কলমুডাঙ্গা এলাকার চিত্র পাল্টে গেছে। আদাতলা বিজিবি কোম্পানী সদরের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান ও কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েফ সুবেদার মোঃ আব্দুল জলিল সঙ্গিয় ফোর্স নিয়ে উল্লেখিত সীমান্ত এলাকায় নিষ্ঠার সাথে টহল অব্যাহত রাখায় এলাকায় চোরাচালানী কর্মকান্ড বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। এই সীমান্তে বিজিবি’র তদারকীর ফলে ভারত থেকে আনা গবাদী পশু থেকে সরকার প্রতিদিন বিপুল পরিমানের রাজস্ব আয় করছে।বিজিবি’র কড়া নজর দারী থাকায় আদাতলা ,পাতাড়ী ,কলমুডাঙ্গা সীমান্ত এলাকার অসাধু চোরাকারবারী লোকজন ইতিমধ্যে তাদের বে-আইনি ও পেশা ত্যাগ করে বৈধ কাজ কর্মের মাধ্যমে স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করেছে।

Shamol Bangla Ads

সাপাহারে ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

নওগাঁর সাপাহারে ভি জি এফ’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগে শিরন্টি ইউনিয়ন পরিষদের গুদাম সিল গালা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা ৩২বস্তা চাউল সহ গুদামের দরজা সিলগালা করেন।
অভিযোগে জানা গেছে ওই ইউনিয়ন পরিষদের অতিদরিদ্র জনগণের জন্য পবিত্র ঈদÑউল-আযহার উপলক্ষে বিতরনের জন্য সরকারী ভাবে ভি জি এফ’র চাউল বরাদ্দ হয়। ওই ভিজি এফ’র চাউল ঈদের আগেই বিতরণ করে অবশিষ্ট ৩২বস্তা চাউল গুদামে রেখে দেন শিরন্টি ইউপি চেয়ারম্যান উপজেলা জামাতে আমির মাওঃ আব্দুল বাকী। ওই চাউলগুলি আত্মসাত করার জন্য রাখা হয়েছে এমন একটি অভিযোগ নির্বাহী অফিসারের নিকট করলে নির্বাহী অফিসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুর রহমান চৌধুরী কে নিয়ে গত বৃহস্পতিবার মধ্য রাতে পরিষদের ওই গুদামের দু’টি দরজায় সিলগালা করেন। এরপর গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা া পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই পরিষদে গিয়ে সর্বস্তরের জনগনের উপস্থিতিতে দরজার সিলগালা ভেঙ্গে পুনরায় ঘরে থাকা চাউলগুলি জনগনকে দেখান। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার উক্ত চাউলগুলি পুনরায় চেয়ারম্যান মাওঃ আব্দুল বাকীর জিম্মায় রেখে সকল মাস্টার রোল সহ যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করে দেখেন এবং এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত জনগনকে আস্বস্থ্য করে ঘটনা স্থল ত্যাগ করেন। এ সময় অবশ্য চেয়ারম্যান এর পক্ষে-বিপক্ষে জনরোস সৃষ্টি হলে পুলিশ সবাইকে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল বাকীর সাথে কথা হলে তিনি জানান যে, অত্র ইউনিয়নে ভিজি এফ’র চাউল বিতরণ চলমান প্রক্রিয়ায় ছিল। ঈদের আগে বেশ কিছু লোক না আসায় তাদের চাউলগুলি ঈদের পরে দেওয়ার কথা ছিল এ জন্য বেশ কিছু মাস্টার রোল ফাঁকা রয়েছে। জনগনের প্রাপ্য চাউলগুলি আত্মসাত করার কোন উদ্দেশ্যই আমার ছিলনা বলে তিনি দাবী করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদমদীঘিতে কিশোরী অপহরন ঘটনায় স্বামী স্ত্রী সহ ৫… পরবর্তী সংবাদ নবীগঞ্জে ১০ গ্রামের লোকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads