ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় ভুয়া সাংবাদিক আটক

খবর টি পড়েছেন : ২১০
পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় ভুয়া সাংবাদিক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পুলিশ সদস্য লাভলুকে লাঞ্চিত করার ঘটনায় মোটরসাইকেলসহ ভুয়া সাংবাদিক মাসুদকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের দৌলতদিয়ার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টারি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত মানিক জোয়ার্দ্দারের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, বিকেলে চুয়াডাঙ্গা শহর থেকে মাসুদ মদ পান করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির নিকট পোঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পুলিশ আটক করলে মাসুদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অটোরিকশাকে ছেড়ে দেওয়ার কথা বলে। পুলিশ ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে মাসুদ ওই পুলিশ কনষ্টেবলকে লাঞ্ছিত করে। এরপর সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামানের নির্দেশে এসআই তবিবুর রহমান মাসুদকে প্রেস লেখা মোটরসাইকেলসহ আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাসুদের কাছ থেকে কোনো সংবাদপত্রের পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তার কাছ থেকে ন¤॥^র প্লেটে প্রেস লেখা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোসেনপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ দিনাজপুরের বিরলে ধর্ষিতার ইজ্জতের মূল্য ৫২ হাজার টাকা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads