ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন : মাসুক সভাপতি-কাজী ফারুক সাধারণ সম্পাদক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৯:৪৩ অপরাহ্ণ
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন : মাসুক সভাপতি-কাজী ফারুক সাধারণ সম্পাদক

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শুক্রবার কুমিল্লা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তালিকাভুক্ত ১শ’ ৪ জন ভোটারের মধ্যে ১শ’ জন তাদের ভোট প্রদান করেন।
এ নির্বাচনে ৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন- দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার (কুমিল্লা) মাসুক আলতাফ চৌধুরী এবং ৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক। এছাড়া ৬৫ ভোট পেয়ে উর্ধ্বতন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভি’র কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন ও ৪৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার নজরুল ইসলাম দুলাল, ৪৪ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের হুময়ুন কবির রনি, ৫৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’র ইমতিয়াজ আহমেদ জিতু, ৪৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির বাহার রায়হান, ৫১ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের এম.এ বাশার খাঁন, ৭৭ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের দেলোয়ার হোসাইন আকাইদ এবং ৬০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির তাওহীদ হোসেন মিঠু।
তবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আরিফ সেলিম ওপেল ২৪ এবং নেকবর হোসেন উভয়ে ২৪ ভোট পাওয়ায় এতে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। বিজয়ী নির্ধারণে আগামী ৭ দিনের মধ্যে উভয়ের মধ্যে ভোট হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান র্নিবাচন কমিশনার অ্যাড. জহিরুল ইসলাম সেলিম।
অপর দিকে, কার্যনির্বাহী পদে বিজয়ী ৫জন। এরা হলেন মাহবুবুল আলম বাবু পেয়েছেন ৭১ ভোট, মামশাদ কবির পেয়েছেন ৭০ ভোট, আরিফ অরুণাভ পেয়েছেন ৬৫ ভোট, ইয়াসমিন রীমা পেয়েছেন ৬৪ ভোট এবং ওয়াজ কুরুনী পেয়েছেন ৫৩ ভোট। নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন- কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম। এছাড়াও অন্য দুই কমিশনার হলেন- সনাক কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

Need Ads