ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে চামড়া পাচার প্রতিরোধে বেনাপোল সীমান্তে রেড এ্যালার্ট জারি

খবর টি পড়েছেন : ২২০
ভারতে চামড়া পাচার প্রতিরোধে বেনাপোল সীমান্তে রেড এ্যালার্ট জারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইয়ানুর রহমান, যশোর : ভারতে চামড়া পাচার প্রতিরোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে রেড এ্যালার্ট জারী করেছে বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি গতরাতে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে মাইকিং করে সীমান্ত এলাকায় সন্ধ্যার পর সব ধরনের মালামাল পরিবহন যোগ্য যান চলাচালর ওপর নিষেধাজ্ঞা জারি করে সীমান্তবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার কর্নেল জাহাংগীর হোসেন জানান, কোরবানীর চামড়া ভারতে পাচারের সম্ভবনা যাচাই করে পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়। বিজিবির টহল ব্যবস্থা জোরদার করে সর্বচ্চ সতর্কাবস্থায় রাখা হযেছে। যত দিন পর্যন্ত চামড়া পাচারের আশঙ্কা থাকবে ততদিন পর্যন্ত সন্ধ্যার পর সীমান্তে রেড এ্যালার্ট বলবত থাকবে।
দক্ষিন পশ্চিমাঞ্চল সীমান্তের সবচেয়ে বড় পাচার রুট বেনাপোলের পুটখালী সীমান্ত। এই সীমান্তে চামড়া পাচার প্রতিরোধে সন্ধ্যার পর কমপক্ষে ১৫ দিন রেড এলার্ট বলবৎ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল আ: রহিম। তিনি জানান, সীমান্ত অভিমুখে যাতে কোন ট্রাক, ছোট খাট যান সহ সব ধরনের যান চলাচালের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

বেনাপোলে এক যুবকের রহস্যজনক মৃত্যু

Shamol Bangla Ads

যশোরের বন্দরনগরী বেনাপোল পৌরসভার নামাজ গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ওমর ফারুক নামে এক নও-মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওমর ফারুকের পূর্বের নাম মিঠুন চক্রবর্তী। গত ৫ মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের নারাণ দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত নও-মুসলিম ওমর ফারুক ৫ মাস আগে বেনাপোলের পুকুরপাড় জামে মসজিদের ইমামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এতে তার সঙ্গে পরিবারের অনেকটা বিচ্ছেদ তৈরি হয়।
তিনি বেনাপোল পৌর এলাকার ছিনতাইকারী নামে পরিচিত আব্দুল মজিদ ওরফে বল্টুর ছেলে জামালের বাড়িতে থাকতেন।
কিছুদিন আগে পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে তিনি বাড়ি ফিরে যান। ঈদের দিন রাতে ওমর ফারুক বেনাপোলে বন্ধু জামালের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে জামালের বাড়িতেই রহস্যজনক মৃত্যু হয় তার।
এদিকে, নিহতের চাচা বংশী লাল বেনাপোলে থাকেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তার কাছে মৃত্যুর প্রাথমিক কারণ জানতে চাইলে, তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান। এ নিয়ে উপস্থিত মানুষের মধ্যে রহস্য দেখা দেয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দিশা স্কুলের রজত জয়ন্তী উত্সবের বর্ণাঢ্য শোভাযাত্রা… পরবর্তী সংবাদ ঈদে মধুটিলা ইকোপার্কে দর্শনার্থীদের ভীড়

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads