শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : ‘শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’ এ স্লোগানকে সামনে রেখে শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ গ্রহণ করে শ্রীবরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। র্যালি শেষে জামতলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোতালেব হোসেন, শ্রীবরদী এডিপি’র ব্যবস্থাপক মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, শ্রীবরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও শ্রীবরদী এডিপি’র শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক মি. ঝান্ডা ¤্র।ি অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন।




