ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ জামালের জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ২৩৬
শেখ জামালের জন্মদিন আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জামালের ৬৬তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন শেখ জামাল। খবর বাসসের।
শেখ জামাল ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি গৃহবন্দি হন। পরে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানীস্থ শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি এ উপলক্ষে নেয়া সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ সংগঠনের সকল সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাঁটাচলা করেছেন ওবায়দুল কাদের, দেশে ফিরবেন শিগগিরই পরবর্তী সংবাদ চাঁদপুরে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads