ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিনি আমদানী রোধে আখের উৎপাদন বাড়ানোর আহ্বান ভূমিমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৯৭
চিনি আমদানী রোধে আখের উৎপাদন বাড়ানোর আহ্বান ভূমিমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, দেশের চিনি ও গুড় শিল্পকে টিকিয়ে রাখতে বিশুদ্ধ বীজ ও ভালো জাত উদ্ভাবনের বিকল্প নাই। তিনি চিনির আমদানী রোধে দেশে আখের উৎপাদন বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Shamol Bangla Ads

আজ পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের এ.এস.এম. কামাল উদ্দীন মেমেরারিয়াল হলে বিএসআরআই-এর বার্ষিক গবেষণা কর্মসূচী পর্যালোচনা কর্মশালা-২০১৪ এর তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী একথা বলেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বিদেশ থেকে বিপুল চিনির আমদানী হ্রাস করতে কৃষি বিজ্ঞানী ও গবেষকদের আন্তরিকতাই যথেষ্ট। তিনি বলেন, শুধুমাত্র ভর্তুকী আর লাভ লোকসানের হিসাব নিয়ে প্রতিষ্ঠানের চিন্তা করলে হবে না, বিজ্ঞানীদের উদ্ভাবনের সাফল্যে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য যাতে তারা পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মন্ত্রী বলেন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও পুষ্টির চাহিদা মেটানোতেও কৃষি বিজ্ঞানীদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, দেশের প্রতিভাবান বিজ্ঞানী ও গবেষকদের গবেষণার কল্যাণে ইক্ষু চাষাবাদে প্রভূত উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, বিজ্ঞানীদের উদ্ভাবিত তাল খেজুর ও সুগারবিটের মানোন্নয়নে চিনি ও গুড় শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। মন্ত্রী আখ চাষে মহিলাদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করে বলেন, নারীর ক্ষমতায়নের যুগে নারী চাষীদেরকেও দেশের চিনি ও আখ উৎপাদন প্রসারে এগিয়ে আসতে হবে।
বিএসআরআই এর মহাপরিচালক ড. কামাল হুমায়ুন কবীরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিএসআরআই এর পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. এস.এম. নুরুন্নাহার বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সমজিত কুমার পাল, পরিচালক ড. এস.কে. ইউসুফ জাই (টিওটি), চীফ সায়েন্টিফিক অফিসার ড. খলিলুর রহমান বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেইসবুক থেকে অনুসন্ধান : কুমিল্লায় মহিলা ভূয়া ডাক্তারের… পরবর্তী সংবাদ গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী খুন : ঘাতক স্বামী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads