ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় সুদের টাকা আদায় করতে বসতঘর ভেঙে মালামাল লুট

খবর টি পড়েছেন : ২০৭
আগৈলঝাড়ায় সুদের টাকা আদায় করতে বসতঘর ভেঙে মালামাল লুট
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Photo Agailjhara ----অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় সুদের টাকা আদায় করতে সমিতির লোকজন মৎস্যজীবির ঘর ভেঙে চালাসহ সকল মালামাল লুটপাট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই মৎস্যজীবির পরিবারটি স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে খোলা আকাশের নীচে ঘরের ভিটি আঁকড়ে পরে রয়েছে।

Shamol Bangla Ads

সরেজমিনে উপজেলার দক্ষিণ গৈলা গ্রামে গিয়ে জানা গেছে, ওই গ্রামের মৃত সুখরঞ্জন ঢালীর ছেলে মৎস্যজীবি মনোরঞ্জন ঢালী (৩৫) অসুখে পরে স্থানীয় সততা সমবায় সুদী সমিতি থেকে প্রায় একবছর আগে ৯ হাজার টাকা লোন নেয়। অন্যান্য লোকের কাছ থেকেও টাকা ধার করে সে। একমাত্র আয়ের সংসারে দেনায় জর্জরিত হয়ে বুধবার সকালে মনোরঞ্জন তার স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে বরিশালে ছোটভাইয়ের কাছে যায়। মনোরঞ্জন বাড়ি না থাকার সুযোগে একই বাড়ির সুখলাল মন্ডল, তার স্ত্রী ও তার ছেলে ওই সুদী সমিতির সেক্রেটারী নকুল মন্ডলসহ তার লোকজন টাকা আদায়ের জন্য ঘরের চালা খুলে ঘরের সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় অপর পাওনাদার একই বাড়ির শচীন ঢালী বাড়ির রেইনট্রি গাছ কেটে নেয়ার চেষ্টা চালায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মনোরঞ্জন বাড়ি এসে তার ভিটে ছাড়া আর কিছুই দেখতে না পেয়ে হতাশায় ভেঙে পরেন। পরিবার সদস্যদের নিয়ে খোলা আকাশের নীচে রাত্রিযাপন করছেন তিনি। এঘটনায় স্থানীয় রবি সমদ্দারের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিশের নামে একটি প্রহসনের বৈঠক করে। ওই বৈঠকে স্থানীয় শ্যামলাল সমদ্দার, দুলাল মুন্সী, সিরাজ আকন, আলম সরদার, মীর জাফর সিকদার, বাবুল সিকদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বর্তমানে ওই পরিবারকে খোলা আকাশের নীচে অভুক্ত থাকতে দেখা গেছে। প্রভাবশালী সুদী মহাজনদের ভয়ে সে বাড়ি থেকেও বের হতে পারছেনা। এব্যাপারে ওই সমিতির সভাপতি প্রদীপ ঢালীর সাথে ফোনে যোগাযোগ করা হলে ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না দাবি করে বলেন, আমরা টাকা পাব- তবে তাদের ঘর ভাঙা ও মালামাল নেয়া ঠিক হয়নি। এজন্য আমরা মর্মাহত। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের ঘর উঠিয়ে দেয়া হবে। এব্যপারে আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, তিনি কোন লিখিত অভিযোগ পাননি। তারপরেও তিনি ঘটনাস্থলে গিয়ে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করবেন।

আগৈলঝাড়ায় বখাটেরা পিটিয়ে আহত করেছে মাদ্রাসা শিক্ষককে

Shamol Bangla Ads

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় তিন বখাটে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার বাগধা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগধা মাদ্রাসার অফিস সহকারী নাজমুল হোসেন সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সময় স্থানীয় রহমান ধামা, আলম কারিকর ও সহিদ খান তার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত নাজমুলকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই এলাকার শিক্ষক ও অভিভাবকরা বখাটেদের শাস্তির দাবিতে ফুসে উঠেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় ৭ জন আহত

বরিশালের আগৈলঝাড়ায় নিমতলা নামক স্থানে শনিবার মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ীর চালকসহ সড়ক দূঘর্টনায় হেনা আক্তার, টিপু মৃধা, সাথী আক্তারসহ ৪ জন আহত হয়। আহত ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই উপজেলার পয়সারহাটে মোটরসাইকেল দূঘর্টনায় জলিল ফকিরসহ ৩ জন আহত হয়েছে। জলিলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়ায় ঢিলেঢালা হরতাল পালিত

জামাত-শিবিরের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। গতকাল রোববার আগৈলঝাড়া থেকে দূরপাল্লা ও লোকাল রুটের কোন গাড়ী ছেড়ে যায়নি বা আসেনি। এতে বাস যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল সমাবেশ হয়নি। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমায় উপস্থিতি ছিল স্বাভাবিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লোহাগড়ায় মুর্তি ভাংচুর পরবর্তী সংবাদ বাকৃবিতে পাগলা কুকুরের কামড়ে ৬ জন আহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads