ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় গরু ও মহিষ’র মিশ্রিত মাংস বিক্রয়ের অপরাধে দশ হাজার টাকা জরিমানা : নাটোর-বগুড়া মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবর টি পড়েছেন : ২৯৩
সিংড়ায় গরু ও মহিষ’র মিশ্রিত মাংস বিক্রয়ের অপরাধে দশ হাজার টাকা জরিমানা : নাটোর-বগুড়া মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Natore  20.নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় গরু ও মহিষ’র মিশ্রিত মাংস বিক্রয়ের অপরাধে দুই মাংস বিক্রেতাসহ তিনজনের এগার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল ১১ টায় বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোটের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এসময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ডে যানজট নিরশনে প্রায় ১৫ টি অবৈধ স্থাপনাসহ কয়েকটি বাসের টিকিট কাউন্টার উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাসষ্ট্যান্ডে সরকারি জায়গা দখল করে গরু ও মহিষ’র মিশ্রিত মাংস বিক্রয়ের অপরাধে বালুয়া বাসুয়া মহল্লার মাংস বিক্রেতা ছলেমান ও নিংগইন মহল্লার মজিবর রহমান বাবু’র দশ হাজার ও অবৈধ স্থাপনা নির্মাণ করায় জামাল হোসেন নামের এক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মহাসড়কে যানজট নিরশনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান মোবাইল কোট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম। পরে জন সম্মুখে প্রকাশ্যে ধুমপান কারীদের সতর্ক ও এক ব্যক্তি জরিমানা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত পরবর্তী সংবাদ মেহেরপুরে ফু-মন্ত্র ও জ্বীন আমেনার আবির্ভাব : দালাল…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads