ads

সোমবার , ৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর নামে কটূক্তি করায় বাকৃবি ছাত্রদল কর্মী আটক

খবর টি পড়েছেন : ১৯৫
বঙ্গবন্ধুর নামে কটূক্তি করায় বাকৃবি ছাত্রদল কর্মী আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BAU-JCD-Worker-Arrestমো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফেসবুকে কটূক্তি করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের কর্মী এএম শোয়াইবকে আটক করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

Shamol Bangla Ads

জানা গেছে, সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান অনুষদের ফাইনাল বর্ষের পরীক্ষার্থী এএম শোয়াইব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে রবিবার সকাল থেকে তাকে মারধর করার জন্য ওই অনুষদে জড়ো হতে থাকে। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ পুলিশকে অবহিত করেন। পরে শোয়াইবের পরীক্ষা শেষ হলে তাকে আটক করে পুলিশ ভ্যানে থানায় নিয়ে যাওয়া হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করায় তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরে ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে শোয়াইবের ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ কাজটি করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লিবিয়ায় জঙ্গি কব্জায় ১১ প্লেন , আবারও ৯/১১’র… পরবর্তী সংবাদ তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads