ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসমত আরাকে বাঁচাতে ৫লাখ টাকা প্রয়োজন

খবর টি পড়েছেন : ১৮৩
ইসমত আরাকে বাঁচাতে ৫লাখ টাকা প্রয়োজন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ismot ara picজামালপুরের মেলান্দহ রেলস্টেশন এলাকার মোছা: ইসমত আরাকে বাঁচাতে ৫লাখ টাকার প্রয়োজন। ইসমত আরা প্রায় ৬ বছর যাবৎ ডায়াবেটিস, ফুসফুস, শ্বাসসহ জটিল রোগে ভোগছেন। চিকিৎসার খরচ যোগাতে ১০ শতাংশ জমিও বিক্রি করেছেন। এখন বিক্রির মত আর কিছুই নেই। এছাড়া স্বামীর প্রভিডেন্ট ফান্ডের ২লাখ টাকাও শেষ করেছেন। নিকট আত্মীয়-স্বজনের কাছ থেকে ২লাখ টাকা দেনাও করেছেন। ইসমত আরার স্বামী মো: শফিকুল ইসলাম চৌধুরী জামালপুর জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিসের ড্রাইভার। তার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। স্বামী শফিকুল ইসলাম জানান-স্ত্রীর চিকিৎসা ও সংসারের খরচ যোগাড়ে স্কুল পড়–য়া দুই সন্তানের পড়া শোনা বন্ধের উপক্রম। মাসিক ড্রাইভারির সামান্য টাকায় আমার সংসারই চলা দায়। এরমধ্যে স্ত্রীর জন্য প্রতিদিন ১হাজার থেকে ১২’শত টাকার ওষুধ কিনতে হয়। শুধু ওষুধ বাবদ মাসে খরচ হয় ৩০হাজার টাকার উপরে। ডা: সাদিকুর রহমান পরামর্শ দিয়েছেন, উন্নত চিকিৎসা দিলে বাঁচবেন। এ জন্য দরকার অন্তত: ৫লাখ টাকা।

Shamol Bangla Ads

চিকিৎসার খরচ যোগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক দপ্তরেই সাহায্যের আবেদন করেছেন। কারোর সাড়া পাননি। স্ত্রী ইসমত আরাকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের নিকট সাহায্যের হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-সোনালী ব্যাংক, সঞ্চয়ী হিসান নং-৩০০৮, মেলান্দহ শাখা, জামালপুর। মোবাইল নং-০১৭৯৭০৪৩৩৪২। (প্রেস বিজ্ঞপ্তি)

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যার পানি কমছে : ভাঙছে ব্রহ্মপুত্র পরবর্তী সংবাদ দুর্গাপুরে স্থানীয় উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads