ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় এসিডে ঝলসানো অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৩২
সিংড়ায় এসিডে ঝলসানো অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এসিডে ঝোলসানো অজ্ঞাত এক বোরকা পরা যুবতীর (২৪) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ইটালী গ্রামের পাচোনিয়া গাড়ী সংলগ্ন ধান ক্ষেত থেকে মৃতদের উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সিংড়ার দুর্গম পল্লীর চলনবিলের ইটালী-টু-বাঁশবাড়িয়া রাস্তায় পাচোনিয়া গাড়ীর ধারে ভাসমান অজ্ঞাত যুবতীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। পুলিশের ধারনা অন্য কোথায় হত্যা করে মৃতদেহ ফেলে রেখে গিয়েছে।
ওই গ্রামের কৃষক আসাদ আলী সহ অনেকে জানান, মেয়েটি অপরিচিত কেউ তাকে চিনতে পারছে না। ইতোপূর্বে ২০০৮ সালে ওই বিলে অজ্ঞাত আরও একটি মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তাদের ধারণা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শফিকুল ইসলাম জানান, এএসপি সার্কেল রফিকুল ইসলামসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাত লাশের সনাক্তে বিভিন্ন থানায় মেসেজ পাঠানো হয়েছে।

নাটোরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

Shamol Bangla Ads

নাটোরের লালপুরে পানিতে ডুবে সাদিয়া (০৩) ও রাকিবুল (০৩) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মজনু মিয়ার ছেলে রাকিবুল ও তার চাচাত বোন সুজন মিয়ার মেয়ে সাদিয়া বাড়ির পাশের পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। অনেক সময় তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী পুকুর থেকে তাদের মৃতদেহ দুটি উদ্ধার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে আওয়ামী মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সরকারদলীয় সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads