ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী-পুরুষ সমান গতিতে না চললে দেশের অগ্রগতি হবে না : ভূমিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮০
নারী-পুরুষ সমান গতিতে না চললে দেশের অগ্রগতি হবে না : ভূমিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Pabna Photo-06-09-2014পাবনা প্রতিনিধি :  ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, নারী যদি পুরুষকে বা পুরুষ যদি নারীকে পিছনে ফেলে এগুতে চায় তবে দেশের অগ্রগতি হবে না। তিনি বলেন আমাদের সকলকে একযোগে এগুতে হবে তবেই দেশ সমৃদ্ধশালী হবে।
৬ সেপ্টেম্বর  পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদে স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) আয়োজিত উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, নারী উন্নয়নের কথা একসময় উচ্চারণ করলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। তিনি ঈশ্বরদীর শাহাপুরের মাহাদেবপুর গ্রামের মাওলানা ইসমাইল হোসেন এর কন্যাকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো নিয়ে সেসময়কার গঠিত বিপত্তির কথা স্মরণ করে বলেন, মেয়েকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হলে সেইসময় সারা গ্রামে তোলপাড় শুরু হয়। ফলে মাওলানাকে তার ইমামতির পদ হারাতে হলো। মেয়েটি ধীরে ধীরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে পাবনার একটি কলেজে শিক্ষকতা শুরু করলো। এখন মেয়েটি সহকারী অধ্যাপক হিসাবে নিয়োজিত ও স্বাবলম্বি। তিনি বলেন, ফতোয়া বা সমাজের কুসংস্কারে থেকে সেদিন যদি ঐ ইমাম তার কন্যাকে স্কুলে ভর্তি না করাতেন তাহলে এ মেয়েটি আজ তার এ মর্যাদা লাভ করতে পারতো না। তিনি বলেন, আজ মেয়েটি আরও হাজার হাজার মেয়েকে তার শিক্ষকতার মাধ্যমে উৎসাহিত করতে পারছে, এটাই উন্নয়ন, এটাই উন্নতি। মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তথা উন্নয়ন পুরুষ সমাজের সমসাময়িক না হলে হবে না। তিনি বলেন, জাতিকে উন্নয়নের শীর্ষে নিতে হলে প্রয়োজন শিক্ষা। তিনি নারী উন্নয়ন ফোরামের নির্বাচিত প্রত্যেক সদস্যকে নিজ নিজ এলাকার সন্তানদের বিদ্যালয় গমণ নিশ্চিত করার পরামর্শ দেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মহিলা জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত ১১ সদস্যের উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়। পদাধিকার বলে এর সভাপতি নির্বাচিত হন উপজেলা মহিলা চেয়ারম্যান অথবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। ঈশ্বরদী উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হন ঈশ্বরদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক আমিনুল ইসলাম, উপপরিচালক এ.কে.এম. বেনজামিন রিয়াজী, ইউএনডিপি’র সহকারী কান্ট্রি ডিরেক্টও শায়লা খান, ঈশ্বরদী উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মাহজেবিন শিরীন পিয়া, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা : শ্বাশুড়ী আটক পরবর্তী সংবাদ ঝালকাঠিতে সদর উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads