ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত দেশকে তালেবান বানাতে দেয়া হবেনা : সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

খবর টি পড়েছেন : ১৮৫
আ’লীগের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত দেশকে তালেবান বানাতে দেয়া হবেনা : সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জ প্রতিনিধি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, ৭১-এর ঘৃনীত যুদ্ধাপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধুর খুনীদের যাতে এদেশে এনে বিচার না হয়, সেজন্য তালেবানী হুমকী দেয়া হচ্ছে। এ সমস্ত তালেবানী হুমকীতে বাংলার মানুষ ভয় পায়না। আওয়ামীলীগের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত বাংলাদেশকে তালেবান বানাতে দেয়া হবেনা। তিনি আরো বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ খান সেনাদের পাশাপাশি, আমেরিকা, চীনকে আমরা মোকাবেলা করেছি, আর এই সমস্ত তালেবান যারা এদেশে সন্ত্রাস করে জঙ্গিবাধ কায়েম করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রত্যেককে হঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে আমরা অক্ষুন্ন রাখবো। আব্দুল লতিফ বিশ্বাস শনিবার সকালে এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে এলাকার বন্যা দুর্গত চরাঞ্চলের মানুষের মাঝে নগদ অর্থ বিতরন কালে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন। এসময় থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, দলের নেতা মফিজ উদ্দিন মোল্লা, সিরাজুল আলম মাষ্টার, মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন। পরে থানা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসলাম উদ্দিন দালালের নেতৃত্বে ৫০ জন দলীয় নেতাকর্মী লতিফ বিশ্বাসের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করে। এরপর চৌহালীর চরাঞ্চলের আরো ১শ পরিবারের মাঝে ৫শ করে টাকা বিতরন করেছে আব্দুল লতিফ বিশ্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৈনিক প্রথম খবরের পীরগঞ্জ প্রতিনিধিকে বর্ষসেরা সম্মাননা প্রদান পরবর্তী সংবাদ কুষ্টিয়ায় রোটারী ক্লাবে চক্ষু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads