ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে ৪টি মসজিদে আর্থিক সহায়তা ও নগদ অর্থ প্রদান

খবর টি পড়েছেন : ২০০
পীরগঞ্জে ৪টি মসজিদে আর্থিক সহায়তা ও নগদ অর্থ প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল তার নিজস্ব তহবীল হতে উপজেলার ৪টি মসজিদ পরিদর্শন ও অনুদান প্রদান করেন।
জানা গেছে, ওই দিন দুপুরে তার নিজ জন্মভুমি উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ি গ্রামের ৪ তলা মসজিদের ১ তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন। এরপর মোনাইল পূর্বপাড়া জামে মসজিদ , জামতলা মদিনাতুল উলুম মাদ্রাসা, সদরা কুতুবপুর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান জামে মসজিদ ও শানেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং নিজস্ব তহবিল হতে ৩টি মসজিদে ৩ লাখ টাকা প্রদান করেন । পরিদর্শনকালে নুর মোহাম্মদ মন্ডলের সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামসুল আলম বাবু, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন মন্ডল মানিক, জামতলা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদি মোকসেদ আলী সরকার, পীরগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক আব্দুল করিম সরকার, সাংবাদিক আতাউর রহমান সুজন প্রমুখ। মসজিদ গুলোর উদ্বোধন শেষে দেশ, জাতি ও নুর মোহাম্মদ মন্ডলের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উল্লাগাড়ি জামে মসজিদের খতিব মাওলানা জয়নুল আবেদীন। এ সময় নুর মোহাম্মদ মন্ডল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন নামাজ বেহেশতের চাবী, সেকারনে মসজিদ গুলোর উন্নয়নের ব্যাপারে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। এদিকে আজ বুধবার গর্ভনেস প্রজেক্ট এর মাধ্যমে উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মাঝে পোষাক ও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করবেন। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার ৪টি গ্রামে বিদ্যুাতায়িত করার লক্ষে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ শঠিবাড়ি এর এজিএম এর সাথে গ্রামগুলো পরিদর্শন করবেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নান্দাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পরবর্তী সংবাদ কুমিল্লায় মেধাবী ছাত্র রাকিবুলের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads