ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপা চেয়ারম্যান এরশাদের ছোট ভাই সাবেক এমপি মোজাম্মেল হোসেন লালুর ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৯৭
জাপা চেয়ারম্যান এরশাদের ছোট ভাই সাবেক এমপি মোজাম্মেল হোসেন লালুর ইন্তেকাল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

laluসাখাওয়াত হোসেন লাবু, রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই এবং জনতা ব্যাংকের সাবেক ডিজিএম সাবেক এমপি মোজাম্মেল হোসেন লালু (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….রাজেউন)। সোমবার রাত পৌঁনে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। তার বড় পুত্র হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ গঙ্গাচড়া আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তার ২ কন্যা সন্তানের মধ্যে বড় কন্যা কাকলী কানাডা প্রবাসী এবং ছোট কন্যা টিকলী ঢাকায় থাকেন। এদিকে সাবেক এমপি মোজাম্মেল হোসেন লালুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও রাজনৈতিক ব্যক্তিরা স্কাইভিউ এ ছুটে যান। সকলের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। নেমে আসে শোকের ছায়া। মরহুম মোজাম্মেল হোসেন লালুর বড় পুত্র হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ জানান, সোমবার রাতে বাবা বুকে ব্যাথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা বাবাকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বাদ আছর রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম মোজাম্মেল হোসেন লালুর নামাজে জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে পিতা ও মাতার কবরের পাশে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযা ও দাফনকার্যে মরহুমের ভাই ও বোনদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, মেরিনা রহমান এমপি, মরহুমের পুত্র সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এরশাদ পতœী বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারন সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারন সম্পাদক এ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী, জাতীয় পার্টির সাবেক নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, একেএম আব্দুর রউফ মানিক, এসএম ইয়াসিরসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এদিকে সাবেক এমপি মোজাম্মেল হোসেন লালুর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রেজাউল ইসলাম রাজু,
জানা যায়, ১৯৩৩ ইং সালের ১৯ জুলাই রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাড়িতে মোজাম্মেল হোসেন লালু জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ব্যাংক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতায় জনতা ব্যাংকের ডিজিএম হিসেবে পদোন্নতি পান। সেখান থেকে অবসরের পর বড় ভাইয়ের হাত ধরে জাতীয় পার্টির রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর-চিলমারী) আসনের সাবেক এমপি ছিলেন। তিনি ছিলেন জাতীয় পার্টি রংপুর বিভাগীয় সমন্বয়কারী। তার কর্মময় ও রাজনৈতিক জীবন ছিল সহজ-সরল। সকল শ্রেণীপেশার মানুষের সাথে তিনি সখ্যতা গড়ে তুলেছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিরকুমারদের বোধোদয় : ‘বিয়ের কোন বয়স নাই’! পরবর্তী সংবাদ রামগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়নে গণসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads