ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বিতরণ

খবর টি পড়েছেন : ২৩৬
কলারোয়ায় সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের জানুয়ারী থেকে জুন প্রান্তিকের উপবৃত্তির টাকা বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকায়েপ প্রকল্পের আওতায় উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে (৪৮টি বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসা) অধ্যয়নরত ৯১৮৯ জন পিএমটিভুক্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে চলতি বছরের প্রথম কিস্তির এ উপবৃত্তির টাকা সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ জানান, উপবৃত্তির অর্থ বাবদ প্রকল্পের প্রধান কার্যালয় থেকে ৯৫৭৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৮২লাখ ৯১হাজার ২২০ টাকা বরাদ্দ হয়। এরমধ্যে ৯হাজার ১’শ৮৯ জন শিক্ষার্থীকে (ক্যাটাগরি-১) ৭৯লাখ ৩৩হাজার ৮২০টাকা উপবৃত্তির বিতরণ করা হয়েছে। টিউশন ফিস বাবদ বরাদ্দ ছিল ১৬লাখ ৫৯হাজার ২৭০টাকা (ক্যাটাগরি-১ ও ২)। এরমধ্যে বিতরন করা হয়েছে ১৫লাখ ৮২হাজার ৮০০ টাকা। অনিয়মিত, বিবাহিত, ট্রান্সফারড, ঝরে পড়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ৩৮৫ জন শিক্ষার্থীর বিপরীতে উপবৃত্তি বাবদ ৩লাখ ৫৭হাজার ৪০০ টাকা এবং ক্যাটারগরি-১ ও ক্যাটাররি-২ এর ৪৭৬ জন শিক্ষার্থীর বিপরীতে টিউশন ফিস বাবদ ৪লাখ ৩৩হাজার ৮৭০ টাকা প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরৎ পাঠানো হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়নে গণসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নান্দাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads