ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপহরনের দু’দিন পর মাধবদীর ব্যবসায়ী মোস্তফা কামালকে উদ্ধার করেছে র‌্যাব

খবর টি পড়েছেন : ২০৭
অপহরনের দু’দিন পর মাধবদীর ব্যবসায়ী মোস্তফা কামালকে উদ্ধার করেছে র‌্যাব
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

এম,লুৎফর রহমান, নরসিংদী : অপহরনের দুই দিন পর মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন টিমের সদস্যরা মাধবদীর মৈশাদী গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে গ্রেফতার করেছে মাহবুবুর রহমান অপী নামে এক অপহরনকারীকে।

Shamol Bangla Ads

জানা গেছে, পলাশ উপজেলা শাস্তানপাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র ও মাধবদী আলগী বস্ত্রালয়ের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল দীর্ঘ দিন যাবত মাধবদী শহরে কাপড়ের ব্যবসা করে আসছে। গত সোমবার সে শেখেরচর বাজার থেকে দোকানে ফেরার পথে একদল অপহরনকারী তাকে অপহরন করে নিয়ে যায়। অপহারনকারীরা তার সাথে থাকা নগদ ২১ হাজার টাকা নিয়ে যায় এবং তাকে কাঠালিয়ার মৈশাদী শ্যামতলী এলাকার জনৈক আশিকের বাড়ীতে নিয়ে আটক করে রাখে। পরে অপহরনকারীরা তার বড় ভাইয়ের নিকট মোটা অংকের মুক্তিপণ দাবী করে। বড় ভাই বাধ্য হয়ে দুই বারে বিকাশ নাম্বারে ৩০ হাজার টাকা অপহরনকারীদের নামে পাঠায়। টাকা দেয়ার পরও অপহরনকারীরা মোস্তফা কামালকে মুক্তি না দেয়ায় তার বড় ভাই পলাশ থানায় একটি সাধারণ ডায়েরী করে। ঘটনাটি র‌্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন টিমের গোচরীভূত হলে তারা মোবাইল ট্রেকিং’র মাধ্যমে অপহরনকারীদের অবস্থান চিহ্নিত করে। পরে গতকাল র‌্যাব-১১’র কর্মকর্তা ও কনস্টেবলরা কাঠালিয়া ইউনিয়নের মৈশাদী শ্যামতলী গ্রামের আশিকের ঘর থেকে অপহৃত ব্যবসায়ী মোস্তফা কামালকে উদ্ধার করতে সক্ষম হয়। র‌্যাব সদস্যরা আশিকের ঘর থেকে মাহবুবুর রহমান অপী নামে এক অপহরনকারীকে গ্রেফতার করে। উদ্ধারের পর ব্যবসায়ী মোস্তফা কামাল জানায়, অপহরনকারীরা তাকে ধরে নিয়ে অনেক মারধোর করেছে এবং তার কাছ থেকে নগদ ২১ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে।

পলাশের সুলতানপুরে ভূমিদস্যু শেখর গংদের হাত থেকে
রেহাই চায় অসহায় মিজানুর রহমান লিটন

Shamol Bangla Ads

পলাশ উপজেলার সুলতানপুর চাঁদাবাজ, ভূমিদস্যু,সন্ত্রাসী শেখর বাহিনীর অত্যাচার নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার অসহায় মিজানুর রহমান লিটন। থানায় অভিযোগ দায়ের করে এবং আদালতে মামলা করেও শেখর বাহিনীর হাত থেকে বাঁচার কোন পথ খুঁজে পাচ্ছেন না অসহায় লিটন। মেরে নদীতে ভাসিয়ে দেয়ার অব্যাহত হুমকির কারণে একমাস যাবৎ নিজ বাড়ি ছেড়ে পালিয়ে দিন যাপন করছে লিটন।
অভিযোগে প্রকাশ,একই এলাকার মুসলেহউদ্দিনের পুত্র চাঁদাবাজ,ভূমিদস্যু,সন্ত্রাসী শেখর তার সহযোগী শাহীন, বেলায়েত হোসেন,সাহা ,পার্শ্ববর্তী চলনা গ্রামের লোকমান হোসেন, চরসিন্দুরের টিটু, মজিদ,মাহাবুল এবং খানেপুরের কিরণ কে নিয়ে অসহায় মিজানুর রহমান লিটনের কাছ থেকে পিস্তল ঠেকিয়ে মারধোর করে জোরপূর্বক ১শত টাকার নন জুডিশিলাল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। পরে তারা মিজানুর রহমানের নিকট তিন লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে না পাড়ায় মিজানুর রহমান লিটনের পৈত্রিক সম্পত্তি ৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় শেখর বাহিনী। শেখর বাহিনীর প্রধান শেখর সহ এই বাহিনীর অনেকেই একাধীকবার জেল-হাজত বাস করেছে। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলাও রয়েছে। এ বাহিনীর সদস্য সন্ত্রাসী টিটু একজন সাজাপ্রাপ্ত আসামী। তাদের বিরুদ্ধে মিজানুর রহমান লিটনের দায়ের করা পলাশ থানার ডাইরী নং ১৫৯, তারিখ ৪/৮/২০১৪, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলা নং ৭২২/২০১৪ এবং জজ কোর্টেও মামলা বিচারাধীন রয়েছে।এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন মিজানুর রহমান লিটন।

নরসিংদীতে ৬৬ জন ডাক্তারকে নিয়োগ দেয়া হলেও নরসিংদী সদর হাসপাতালে ১ জন যোগদান করেননি
মনোহরদীতে অতিরিক্ত দুই জন ডাক্তার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত

৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদায়নের পর নরসিংদী জেলায় যোগদানকৃত চিকিৎসকদের নামের তালিকা নিম্নে প্রদান করা হলো।
নরসিংদী জেলায় মোট ৬৬ জন ডাক্তারকে নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে ৬৫ জন ডাক্তার জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেছেন। শুধু মাত্র একজন ডাক্তার ইপসিতা হামিদ মেডিকেল অফিসার হিসেবে নরসিংদী সদর হাসপাতালে যোগদানের কথা থাকলেও তিনি কাজে যোগদান করেননি। গত ২৭ আগস্ট তার যোগদানের তারিখ অতিক্রম হয়ে গেছে। এদের মধ্যে ৪৮ জন ডাক্তার ওএসডি হিসেবে এবং ১৭ জন ডাক্তার শূন্য পদেসহ মোট ৬৫ যোগদান করেছেন।
নরসিংদী সদর উপজেলায় শূন্য পদে ২ জন এবং ওএসডি হিসেবে ৬ জন। পলাশ উপজেলায় শূন্য পদে ২ জন এবং ওএসডি হিসেবে ১৬। শিবপুর উপজেলায় শূন্য পদে ১ জন এবং ওএসডি হিসেবে ৮ জন। মনোহরদী উপজেলায় শূন্য পদে ২ জন এবং ওএসডি হিসেবে ১২ জন। বেলাব উপজেলায় শূন্য পদে ৫ জন এবং ওএসডি হিসেবে ৫ জন। রায়পুরা উপজেলায় শূন্য পদে ৩ জন এবং ওএসডি হিসেবে ৩ জন।
এদের মধ্যে মনোহরদী উপজেলায় অতিরিক্ত ডাক্তার সাবিনা ইয়াসমিন (আই,এম,ও) গত ২১/৩/২০১৩ থেকে এবং অতিরিক্ত ডাক্তার আবু নাছের মোঃ সাইফুল্লাহ খান (এম,ও) গত ১/১/১৪ হতে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

বুধবার থেকে নরসিংদী জেলা ফুটবল লীগ’র বল মাঠে গড়াবে

বুধবার থেকে নরসিংদী স্টেডিয়াম মাঠে ২০১৪ সালের নরসিংদী জেলা ফুটবল লীগ’র বল মাঠে গড়াবে। প্রথম দিনের খেলায় অংশগ্রহন করবে ধুমকেতু সংঘ বনাম কারারচর ক্রীড়া চক্র। নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে কিক অফ’র মাধ্যমে ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কিক অফ পূর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বিশেষভাবে সংবর্ধনা দেয়া হবে।
ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ফুটবল লীগ পরিচালনা কমিটির আহবায়ক স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সুভাষ সাহা জানিয়েছেন, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়, নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারের লীগ প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহন করছে। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে ধুমকেতু সংঘ, ফারুক স্পোটিং ক্লাব, জি.আর.সি ম্পোটিং ক্লাব, চরাঞ্চল একাদশ, বাগহাটা ইলেভেন স্টার, শিবপুর খেলোয়াড় কল্যান একাদশ, কারারচর ক্রীড়া চক্র, বনানী ক্লাব, উত্তরধুরু ভূইয়া ক্রীড়া একাডেমী ও শীলমান্দী ক্রীড়া সংগঠন প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে সড়ত দুর্ঘটনায় শিশু নিহত পরবর্তী সংবাদ চিরকুমারদের বোধোদয় : ‘বিয়ের কোন বয়স নাই’!

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads