ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন : বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা

খবর টি পড়েছেন : ১৭৫
ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন : বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Dhakaশ্যামলবাংলা ডেস্ক : বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান একেবারে শেষ দিকে। ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত প্রতিবেদনে ওই তথ্য উঠে এসেছে। তালিকায় স্থান পাওয়া ১শ ৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১শ ৩৯তম।মোট ১০০ স্কোরের মধ্যে ঢাকা পেয়েছে ৩৮ দশমিক ৭।

Shamol Bangla Ads

 ঢাকার পরে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক শহর। ১৯ আগষ্ট মঙ্গলবার ওই খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স ও এনডিটিভি।

বাসযোগ্য শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এছাড়া অস্ট্রিয়ার ভিয়েনা দ্বিতীয়, কানাডার ভ্যানকোবার তৃতীয় ও টরন্টো চতুর্থ স্থানে রয়েছে। মেলবোর্ন এ নিয়ে টানা চতুর্থবার তালিকায় শীর্ষস্থান অধিকার করলো।
তালিকায় নিচের দিক থেকে ঢাকার উপরে রয়েছে যথাক্রমে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবি, নাইজেরিয়ার রাজধানী লাগোস, জিম্বাবুয়ের রাজধানী হারারে, পাকিস্তানের করাচি ও আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, ক্যামেরুনের দোয়ালা ও ইরানের তেহরান।

Shamol Bangla Ads

রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবার মান, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো সুবিধা বিবেচনায় নিয়ে ইআইইউ প্রতিবছর এ তালিকা করে। এবারের প্রতিবেদনে আফগানিস্তানের কাবুল ও ইরাকের বাগদাদ শহরকে বিবেচনায় নেওয়া হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোজা আঙুলে ঘি উঠবে না : মির্জা ফখরুল পরবর্তী সংবাদ হাতীবান্ধায় বাল্য বিয়ে করতে এসে বর ও বরের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads