ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮২
নন্দীগ্রামে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ, লেডিস ক্লাব ও অফির্সাস ক্লাবের যৌথ উদ্যোগে নির্বাহী অফিসার অভিজিৎ রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) সারোয়ার জাহান। এতে আরো বক্তব্য রাখেন, বিদায়ী নির্বাহী অফিসার অভিজিৎ রায়, বিদায়ী ইউএনও পতœী ও লেডিস ক্লাবের সভাপতি শাশ্বতী রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, লেডিস ক্লাবের সাধারন সম্পাদক ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, শামছুর রহমান, তৌফিকুল ইসলাম রানা প্রমূখ। এরপর বিদায়ী ইউএনও অভিজিৎ রায়কে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

নন্দীগ্রামে ট্রাকের ডালার আঘাতে বৃদ্ধর মৃত্যু

Shamol Bangla Ads

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকের ডালার আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডের বাধন সিনেমা হলের সামনে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাটোরের সিংড়া উপজেলা থেকে (ঢাকা মেট্রো-ট-১১-৭৭২০) নম্বরের মাছ বোঝাই ট্রাক নিয়ে নন্দীগ্রামের হাট-বাজারে এসে ট্রাকটি থামিয়ে রাখে। মাছব্যবসায়ী ট্রাকের ডালা খোলার সময় ফজল আলী(৬৫) নামের বৃদ্ধ মাথায় আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় উক্ত বৃদ্ধকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে নন্দীগ্রাম উপজেলার দোহার গ্রামের মৃত আবিরুল হকের ছেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুষলধারে বৃষ্টিতে স্থবির কলারোয়ার জনজীবন পরবর্তী সংবাদ হারিয়ে যাচ্ছে বাসা তৈরীর নিপুণ কারিগর বাবুই পাখি

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads