ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচন : ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, রয়ে গেলেন আ’লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী

খবর টি পড়েছেন : ২৩৬
শেরপুর সদর উপজেলা নির্বাচন : ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, রয়ে গেলেন আ’লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Upzila 2স্টাফ রিপোর্টার : আগামী ৩১ আগষ্ট অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১৩ আগষ্ট বুধবার বিকেল ৫ টা পর্যন্ত সময়কালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার হায়দার আলীর কাছে লিখিত আবেদনে ওই প্রার্থীরা স্ব-স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরা হচ্ছেন চেয়ারম্যান পদে বিএনপির এবিএম মামুনুর রশিদ পলাশ ও শফিকুল ইসলাম মাসুদ এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বেলায়েত হোসেন ও মুসা মিয়া।

Shamol Bangla Ads

এদিকে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়ে গেলেন আওয়ামী লীগের মিনহাজ উদ্দিন মিনাল ও বিএনপির জহুরুল ইসলাম আবু। তারাসহ এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি রইলেন ৫ জন। অপর ৩ জন হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি রয়ে গেলেন ৪ জন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সাবেক ভিপি বায়েজিদ হাসান, বিএনপির শফিকুল ইসলাম, জাতীয় পার্টির (মঞ্জু) এম এ রশিদ বিএসসি ও বিদায়ী ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৩ জনই রয়ে গেলেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত বিদায়ী ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বিএনপির আয়েশা আক্তার ও সুলতানা রাজিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে হতাহত ২ পরবর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads