ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডে প্রথম স্থানে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ

খবর টি পড়েছেন : ২৩৪
এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডে প্রথম স্থানে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রংপুর প্রতিনিধি :  দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থানে রয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। আর দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এছাড়া বোর্ডের সেরা ২০ এ রয়েছে রংপুরের আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে ১ম স্থান অর্জনকারী রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার ৮’শ ১৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭’শ ৯২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫’শ ৮৩ জন, মানবিক বিভাগে ৮২ জন এবং বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১’শ ৯২ জন। ২য় স্থান অর্জনকারী রংপুর ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ প্রতিষ্ঠানটি বোর্ডে প্রথম হয়েছিল। ৪র্থ স্থানে থাকা রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজ থেকে ৪’শ ৬৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২’শ ৯৬ জন। পাশের হার শতভাগ। ৮ম স্থানে থাকা রংপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ থেকে ২’শ ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। ১০ম স্থানে থাকা রংপুর কারমাইকেল কলেজ থেকে ৯’শ ৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১’শ ৫৯ জন। পাস করেছে ৮’শ ৭১ জন। ১১তম স্থান অর্জনকারী রংপুর সরকারি কলেজ থেকে ১ হাজার ৩’শ ৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২’শ ৫৭ জন। এছাড়া ২০তম স্থানে রয়েছে রংপুর জাহেদা খাতুন স্কুল ও কলেজ। এই কলেজ থেকে ৬২ জন পরীক্ষা দিয়ে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাশের হার শতভাগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়ায় নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ পরবর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে হতাহত ২

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads