ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এলজিএসপি প্রকল্পের বিভিন্ন উপকরন বিতরন

খবর টি পড়েছেন : ২২৭
শেরপুরে এলজিএসপি প্রকল্পের বিভিন্ন উপকরন বিতরন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

DSC00903জি.এইচ.হান্নান, শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে কৃষি, শিক্ষাসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়। ১৬ জুলাই বুধবার পাকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস আইরিন ফারজানা ও বিশেষ অতিথি সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ নেজামূল হক এলজিএসপি প্রকল্পর ১৪ লাখ ৮৪ হাজার ৬২১ টাকার উপকরনের মালামাল বিতরন করেন। ২০১৩-২০১৪ অর্থ বছরের এলজি এসপি প্রকল্প-২ এর আওতায় এসব উপকরনের মধ্যে গরীব কৃষিজীবীদের জন্য ৩০৮টি কোদাল, ১৮১ সেট স্বাস্থ্য সম্মত পায়খানা, ২৪ টি নলকুপ রয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানা বাধা তেঘুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব নুরে আলম সিদ্দিকী, ইউপি সদস্য-সদস্যাগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহী আওয়ামীলীগের কাউন্সিল হচ্ছে না পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আধুনিক পদ্ধতিতে ধানচাষ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads