মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা জোন সদরে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার এ ইফতার পার্টির আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মোয়াজ্জেম হোসেন, পিএসসি ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন। জোনের উপ-অধিনায়ক মেজর মো: কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জাওয়াদ, প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি কলেজের (ভা:প্রা) অধ্যক্ষ মোহাম্মদ সফিউল্লাহ মীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: জাহেদুল আলম সরদারসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যামাণ্য ব্যক্তিগণ ইফতার পার্টিতে অংশ নেন। ইফতার পূর্ব দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



















