ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাড়াবাড়ি করলে নির্বাচন এক বছর পিছিয়ে দেয়া হবে : নাসিম

খবর টি পড়েছেন : ১৯৯
বাড়াবাড়ি করলে নির্বাচন এক বছর পিছিয়ে দেয়া হবে : নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nasim 2শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে নির্বাচনের সময় আরও এক বছর পিছিয়ে দেওয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত গণতন্ত্র অবরোধ দিবস উপলক্ষ্যে ১৬ জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন ইফতার পার্টির মাধ্যমে তার অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। আগে দল গুছিয়ে তারপর আন্দোলনে নামার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। তা না হলে যদি নির্বাচন হয় আর বিএনপি তাতে অংশগ্রহণ করে তবে ব্রাজিলের মতোই বিএনপির চূড়ান্ত পরাজয় হবে বলে তিনি মন্তব্য করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুনো হাঁস-এর হাত ধরে ১০ বছর পর ফের… পরবর্তী সংবাদ  জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads