ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে গ্রাহকের টাকায় কেনা ট্রান্সফরমার দালালের ঘরে : বিদ্যুৎ থেকে বঞ্চিত ৩৫ পরিবার

খবর টি পড়েছেন : ১৮৯
কেশবপুরে গ্রাহকের টাকায় কেনা ট্রান্সফরমার দালালের ঘরে : বিদ্যুৎ থেকে বঞ্চিত ৩৫ পরিবার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর গ্রাহকের টাকায় কেনা ট্রান্সফরমার পল্লী বিদ্যুৎ অফিসের এক দালাল বাড়িতে আটকে রাখায় দীর্ঘ ৮ মাস ধরে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে উপজেলার পরচক্রা গ্রামের ৩৫ পরিবার। এ ব্যাপারে যশোর পল্লী সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ করা হয়েছে। 

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা যায়, পরচক্রা গ্রামের মাঝের পাড়ার ট্রান্সফরমাটির লোড না থাকায় দীর্ঘ দিন ধরে দুই পাড়ার ৩৫ পরিবার বিদুতের সুবিধা থেকে বঞ্চিত ছিল। ওই গ্রামের নজিম বিশ্বাসের ছেলে আক্তারুজ্জামান ট্রান্সফারমারটি ১৫ কেভি থেকে ২৫ কেভিতে রুপান্তর করার আশ্বাস দিয়ে গত ৮ মাস আগে ৩৫ জন গ্রাহকের কাছ থেকে ২৫শ থেকে ৩ হাজার টাকা করে প্রায় ১ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু তিনি কেশবপুর জোনাল অফিসে মাত্র ৩৭ হাজার ৩৭৮ টাকা জমা দিয়ে বাকী টাকা আতœসাৎ করেন। অভিযোগকারী রায়হানউদ্দীন বিষয়টি জানতে চাইলে আক্তারুজ্জামান বলেন, জেনারেল ম্যারেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারকে বাকী টাকা ঘুষ হিসেবে দেয়া হয়েছে। এ ঘটনায় সে গ্রাহকদের ওপর ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সফরমাটি উত্তোলন করে তার বাড়িতে আটকে রেখেছেন। এলাকাবাসি ট্রান্সফারমারটি উদ্ধারসহ দ্রুত বিদ্যুৎ পাবার দাবী জানিয়েছেন। এব্যাপারে আক্তারুজ্জামানের ০১৭৩০-৯১২১৩৭ নং মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সালাহউদ্দীন আল বিতর সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কেশবপুরে শিক্ষকের বিরুদ্ধে ডিসির নামে অর্থ আতœসাতের অভিযোগ

কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রতারণা করে ডিসির নাম ভাঙ্গিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আতœসাৎ করেছেন। এ ব্যাপারে যশোর নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে এ অভিযোগেরে তদন্তে সত্যতা মিলেছে।
জানাগেছে, ত্রিমোহিনী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক পদের নিয়োগ বোর্ড গত ১৬/১০/২০১১ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং- ৯৭৯(২) মোতাবেক স্থগিত রাখার জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষকে নির্দেশ দেয়া হয়। যার কারণে নিয়োগ বোর্ড স্থগিত হয়ে যায়। এ সময় কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক ওই স্থগিতাদেশ প্রত্যাহারে তৎকালিন যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার চাদড়া গ্রামের ইউছোপ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলামের কাছ থেকে প্রতারণা করে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়।পরবর্তীতে সিরাজুল ইসলাম জানতে পারেন ডিসির নামে টাকা নিয়ে অধ্যাপক আব্দুর রাজ্জাক নিজেই আতœসাৎ করেছেন। গত ১৫ মে এ ঘটনার বিচার চেয়ে সিরাজুল ইসলাম যশোর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। ১৪ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুর রহমানের কার্যালয়ে এ অভিযোগর বিষয়ে তদন্ত সম্পন্ন হয়। শুনানীতে সাক্ষিরা টাকা গ্রহনের কতা স্বীকার করে।
এ ব্যাপারে অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন,ডিসির নাম ভাঙ্গিয়ে আমি কোন টাকা গ্রহন করিনি।তারাা আমার আতœীয় তাই ফ্রি আজ করেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর হামলা পরবর্তী সংবাদ পূর্বধলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিমিয় সভা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads