ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০

খবর টি পড়েছেন : ২২০
হোসেনপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে। এ ঘটনায় দু-গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলার মাধখলা বাজারের কাছে ১৩ জুলাই রবিবার  রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাইছমা গ্রামের মামুন (২৫) ও এরশাদের (১৮) সাথে পাশের আনুহা গ্রামের  শামসুউদ্দিনের (৫৫) ঝগড়ার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মামুন বাড়ি এসে এলাকার লোকজন নিয়ে মাধখলা বাজারের শামসুউদ্দিনের সাঙ্গ-পাঙ্গদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় মাধখলা গ্রামের সাদ্দাম (১৮) ও আব্দুস সালাম(২৫) আহত হয়। এ ঘটনায় মাধখলা গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পাশের কাইছমা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে কাইছা গ্রামের হুমায়ুন (২৮),ইসমাঈল (২৫),হিমেল (২৩),নাইম মিয়া (১৮),সিরাজ উদ্দিন (৫০),সালমান শাহ্ (২১)সহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে  গুরুতর আহত হুমাযুন ও ইসমাঈলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই মঙ্গলবার  ভোরে হুমাযুন মারা যান।
এ ব্যাপারে ওসি মোঃ নান্নু মোল্লা জানান, হুমাযুনের মৃতে্যুর খবরে দু-গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।তবে এ খুনের সাথে জড়িতদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাটে সর্প দংশনে গৃহবধুর মৃত্যু : রাতভর ধরে… পরবর্তী সংবাদ চারঘাটে মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads