রাজশাহী প্রতিনিধি: জুন ও জুলাই মাসের বেতনসহ পূর্ণ উত্সব বোনাস ঈদের কমপক্ষে সাত দিন আগেই প্রদানের দাবি জানিয়েছেন রাজশাহীর শিক্ষকরা। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরণের বর্ধিত ফি প্রত্যাহার, অতিরিক্ত টাকা গ্রহণ বন্ধ ও ভর্তি সংক্রান্ত সকল হয়রনি অবিলম্বে বন্ধসহ দশ দফা দাবিতে জেলা প্রাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দিয়েছেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা শাখার ব্যানারে মঙ্গলবার দুপুরে তারা ওই স্মারকলিপি দেন।

শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, শিক্ষা বোর্ড সমূহের ন্যায় পরীক্ষা গ্রহণের পর ৬০ (ষাট) দিনে ফলাফল প্রকাশের অনুরুপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের ফলাফলও সুনির্দিষ্ট সময়ে (সর্বোচ্চ ৭৫ দিনে) প্রকাশ করতে হবে, এক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়নসহ ফলাফল সংক্রান্ত কাজে অবহেলা গাফলতির জন্য শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে সেশনজট কমাতে হবে, বাণিজ্যিক আচরণ থেকে বেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও শিক্ষার্থী সহায়ক সিদ্ধান্ত নিয়ে সরকারের ভাবমূর্তি বৃদ্ধি করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে লাল ফিতার দৌরাত্ব দুর করতে হবে, ডিগ্রি পর্যায়ে ছাত্রীবৃত্তি ৪০ শাতাংশ রেখেই ছাত্রদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ বৃদ্ধি করতে হবে, শহরগুলোতে অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস চালু করতে হবে, অনার্স পর্যয়ে নিয়োগকৃত সকল শিক্ষকসহ বর্তমানে কর্মরত তৃতীয় শিক্ষককে এমপিও ভূক্ত করতে হবে।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, ডিগ্রি পাস কোর্সের অবস্থা ভয়াবহ, অনার্স প্রথম বর্ষ ও পাসকোর্স প্রথম বর্ষে আছে তিনটি ব্যাচ, যত্রতত্র কোন রকম আলোচনা যুক্তি ছাড়াই বাড়ানো হচ্ছে সর্বপ্রকার ফি। এ সকল ক্ষেত্রে ফি বাড়ানোর হার ৩৩ শতাংশ থেকে ৮০ শতাংশ, প্রতি বছর উন্নয়নের নামে নেয়া কলেজ প্রতি দুই হাজার টাকা।
উন্নয়ন যে কি হয় তা কেউ বুঝতে পারে না, যখন তখন বদল হয় সিলেবাস-বিষয় কোড, ফাঁস হচ্ছে প্রশ্ন, কোন রকম শিক্ষক প্রশিক্ষণ ছাড়াই প্রস্তুতি নেয়া হচ্ছে সৃজনশীল পদ্ধতির। একটি কাজের জন্য ঘুরতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বারে দ্বারে। এর গত শনিবার একই দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা।
স্মালকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষক সমিতি (বাসশিস) সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।



















