এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে সাগরতীরবর্তী তিনটি ইউনিয়নে জোয়ারভাটা অব্যাহত রয়েছে। ১২ জুলাই গভীর রাতে মগনামা উজানাটিয়া ও রাজাখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে সাগরের লোনা পানি প্রবেশ করে নিম্নাঞ্চল পানিতে ভরে গিয়ে বসতঘর চিংড়িঘের পানির নীচে তলিয়ে যায়। বর্তমানে জোয়ারভাটা অব্যাহত রয়েছে। উজানটিয়ার করিয়ারদিয়া চিংড়িজোন পানির নীচে তলিয়ে গিয়ে কমপক্ষে ৫কোটি টাকার মাছ ভেসে গেছে বলে চিংড়ি চাষীরা জানিয়েছে। বিচ্ছিন্ন করিয়ার দিয়া দ্বীপ দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ বিহীন অবস্থায় অতিঝুকিতে জীবন যাপন করে আসছে। উপজেলার মূল ভ’খন্ড থেকে বিচ্ছিন্ন করিয়ার দিয়ার জনগন অতিমাত্রায় অরক্ষিত বেড়িবাঁধ ঝুকিতে থাকায় সাগরের একটু বাড়তি জোয়ারে প্লাবনের সৃষ্টি হয়। চলমান আষাঢ়ী পূর্ণিমার জোয়ারে পুরো করিয়ারদিয়া জোয়ারভাটায় পরিণত হয়েছে। এদিকে উজানটিয়া মগনামা সীমানার পেকুয়ার গোদা এলাকায় দুটি বিশাল আকৃতির বেড়িবাধের ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ অব্যাহত থাকায় পেকুয়ার চর গোদার পাড়া এলাকায় জোয়ার ভাটা অব্যাহত থাকায় চিংড়ি চাষীরা হাল ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে। মগনামার কাক পাড়া থেকে শুরু করে প্রায় ৩কিলোমিটার বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করতে গিয়ে কাকপাড়া সøুইচ গেইটের দক্ষিণ পাশে ও উত্তর পাশে প্রায় ১শ ফুট বেড়িবাধ ভেঙ্গে গেছে। মগানামার শরৎঘোনা এলাকার ভেঙ্গে যাওয়া বেড়িবাধে স্থানীয় চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরীর আর্থিক সহযোগীতা ও এলাকার লোকজনের স্বেচ্ছাশ্রমে বেড়িবাধের ভাঙ্গা অংশ কোন রকম জোড়াতালি দেয়া হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। মগনামা ইউপির চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, কাকপাড়া পয়েন্টের অবস্থা খুবই নাজুক যে কোন সময় বড় বিপদ ঘটতে পারে। শরৎঘোনার অংশ কোনরকম জোড়াতালি দিয়ে জোয়ারের পানি আটকানো হয়েছে কখন আবারো ভেঙ্গে গিয়ে মহামারি বিপদের সম্মুখীন হয় সে আশংকায় ভোগছে। তিনি বলেন, এখনো পর্যন্ত জরুরী ভিত্তিতে বেড়িবাধ সংস্কারের কোন আশ্বাস পাউবো দেয়নি। এমনকি খবরাখবরও নেয়নি।



















