রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। ১৪ জুলাই সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম ইসরাত সে বিশ্ববিদ্যলয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নগরীর হেতেম খাঁ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে ইসরাত মোবাইল ফোনে কথা বলতে বলতে চারুকলা সংলগ্ন রেল লাইনের ওপর দিয়ে হেঁটে ভদ্রার দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন এসে তাকে ধাক্কা দেয় এসময় সে মাথায় গুরুতর আঘাত পান । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। প্রেম ঘটিত বা অন্য কোন কারণে অত্বহত্যা করতে পারেন বলে তার অনেক বন্ধু মনে করছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন বলেনু আমরা বিষয়টি শুনেছি এবং তাকে দেখতে রাজশাহী মেডিকেল হাসপাতালে গিয়েছি।
রাবি শিক্ষার্থীকে ছিনতাইকারীদের ছুরিকাঘাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করেছে। সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় নবাব আব্দুল লতিফ হলের পিছনে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত ওই শিক্ষার্থী অজিমুন হক ইনফরমেশন সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্র । সে শামসুজ্জোহা হলের অবাসিক শিক্ষার্থী।
জানা যায়, সোমবার সন্ধ্যার পরে বিনোদপুর থেকে বাজার করে হলে ফিরার পথে নবাব অব্দুল লতিফ হলের পিছনে পৌছালে ৫/৭ জন দুবৃত্ত তাকে রাস্তায় অটকিয়ে তার কাছে টাকা-পয়সা চায়। সে টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে। এতে তার বা হাতের উপর দিকে কেটে যায়। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে লতিফ হলের সামনে এসে পড়ে যাই । পরে ঐ শিক্ষার্থী চিৎকার করলে আশে পাশের লোকজন আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে রাবি প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, এক শিক্ষার্থীকে ছিনতাইকরীকে ছুরিকাঘাত করেছে। সে এখন বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসাধীন আছে।
নবজাগরণ ফাউন্ডেশনের ‘শিক্ষা নিকেতন’ নামে বিদ্যালয় প্রতিষ্ঠা

নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যায়ের একটি সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন বিভিন্ন সময় পথশিশু ও অবহেলিত মানুষের শিক্ষার প্রসারে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের হরিজন এলাকায় নবজাগরণ শিক্ষা নিকেতন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন।
উল্লেখ্য বিদ্যালয়ে মূলত পথশিশু ওসুবিধা বঞ্ছিত শিশুরা পড়শুনা করবে। বিদ্যালয়টি সপ্তাহে চারদিন বিকাল ৪.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত শিশুদের পড়ানো হবে।
রাবি ছাত্রলীগের আমীর আলী হলের ইফতার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৈয়দ আমীর আলী হল শাখার উদ্দোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার হলের ডাইনিং রুমে এ আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।
আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুজ্জামান ইমন ও তারিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত সৈকত, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, সহ-সভাপতি ফারহানা আক্তার, সাদ্দাম হোসেন প্রমুখ।



















