আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মুশফিকুর রহমান নামের ৩ বছরের এক অবুঝ শিশু নিখোঁজের ৯দিন পর শনিবার দুপুরে বাড়ীর পাশের বাঁশঝাড়ের একটি ডোবা থেকে তার বস্তাবন্তি লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কৌশলে আটক রেখে মুক্তিপন না পেয়ে শারীরিক নির্যাতন করার পর হত্যার করে ওই দিনই ডোবায় লাশ বস্তায় বন্দি করে ফেলে রাখা হতে পারে বলে গ্রামবাসির ধারনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার এ.এস.পি বি-সার্কেল উজ্জল কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাশের বাড়ীর পিতা পুত্র সহ ৪ জনকে থানায় নিয়েছেন।
উল্লেখ্য ঃ আদমদীঘির কশাইগাড়ী গ্রামের বিপুল প্রামানিকের শিশুপুত্র মুশফিকুর রহমান (৩) গত ৩ জুলাই বিকেল ৫ টায় বাড়ীর খলিয়ানে খেলা করার সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এর পর স্বজনরা বাড়ীর পাশের সকল পুকুর ডোবাতে জাল ফেলে ও মসজিদের মাইকে হারানো প্রচার সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। এ ব্যাপারে থানায় জিডি করা হয়। গত ৮ জুলাই ওই শিশুর চাচা আমজাদ হোসেনের মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে মুশফিকুরকে মুক্তিপন হিসাবে ৭ লাখ টাকা দাবী করা হয়। এদিকে গতকাল শনিবার দুপুর ১২ টায় কশাইগাড়ী গ্রাম সংলগ্ন জনৈক মোজাফ্ফর হোসেন একটি ডোবায় শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেয়ার সময় পানি কমে যাওয়াই মাটি ভর্তি একটি বস্তায় শিশুর লাশ পাওয়া যায়। লাশ ফুলে প্রায় বিকৃত ও পা’ সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ দেখা যায়। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান পূর্ব শত্রতার জের ধরে শিশু মুশফিকুর রহমানকে নিখোঁজের রাতে পরিকল্পিত ভাবে হত্যা করে ডোবাই ফেলে দেয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বগুড়ার আদমদীঘির ডুমুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী গতকাল রবিবার সকাল ৭ টায় তার নিজ বাড়ীতে শারীরিক অসুস্থ্যতার কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। ওই দিন বাদ যোহর মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



















